করোনা রোগী হিসেবে মিথ্যা পরিচয় দিয়ে জাতীয় সেবায় ৪৭৩ বার কল করার অপরাধে ডিজিটাল আইনের মামলায় সপ্তম শ্রেণির ওই শিক্ষার্থীকে জেলে পাঠানো হয়েছে। তবে করোনা পরিস্থিতির কারণে বিদ্যমান লকডাউন থাকায় উঠে যাওয়ার পর তাকে যশোর কিশোর সংশোধানাগারে পাঠানো হবে।
বুধবার (২২ এপ্রিল) নাটোর কোর্ট ইন্সপেক্টর আমিনুর রহমান, পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও জেলসুপার আব্দুল বারেক এসব তথ্য নিশ্চিত করেছেন।
কোর্ট ইন্সপেক্টর ও পিপি জানান, মঙ্গলবার বিকালে ওই কিশোরকে আদালতে হাজির করা হয়। দায়িত্বরত ম্যাজিস্ট্রট মামলাটি আমলে নিয়ে তাকে জেলে পাঠানোর নির্দেশ দেন।
জেলসুপার আব্দুল বারেক জানান, মঙ্গলবার সন্ধ্যার কিছু আগে ওই কিশোর জেলে পৌঁছেছে।
এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, 'কিশোরের বয়স কম হওয়ায় তাকে যশোরে পাঠানোর ব্যাপারে ওখানকার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। দেশের চলমান পরিস্থিতি বিবেচনা করে লকডাউন শেষ হলে তাকে যশোরে কিশোর সংশোধনাগারে পাঠানো হবে, এমন সিদ্ধান্ত হয়েছে।'
আরও খবর: করোনা রোগী সেজে ৪৭৩ বার ফোন, সপ্তম শ্রেণির শিক্ষার্থী আটক








