পুলিশের সহযোগিতায় ধান কাটতে গেলেন ১৭৭ শ্রমিক

নীলফামারী প্রতিনিধি
২২ এপ্রিল ২০২০, ২২:৩৭আপডেট : ২২ এপ্রিল ২০২০, ২২:৩৭

নীলফামারী

পুলিশের সহযোগিতায় নীলফামারীর ছয় উপজেলা থেকে দেশের বিভিন্ন স্থানে ১৭৭ জন কৃষি শ্রমিককে ধান কাটতে পাঠানো হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিকালে পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
এর মধ্যে জেলার জলঢাকা থেকে ৮৪ জন, ডোমারের ৯, ডিমলার ১২, সৈয়দপুরের ১৪, নীলফামারী সদরের ৯ ও কিশোরগঞ্জ উপজেলা থেকে ৪৯ জন কৃষি শ্রমিককে গাজীপুর, নাটোর, কুমিল্লায়, টাঙ্গাইল ও নওগাঁ জেলায় পাঠানো হয়েছে।

সুত্র জানায়, দেশের বিভিন্ন স্থানে আগাম বোরো ধান পেকে গেলেও শ্রমিক সংকটে তারা ধান ঘরে তুলতে পারছেন না। তাই প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশে স্থানীয় পুলিশের সহযোগিতায় শ্রমিকদের স্বাস্থ্যগত পরীক্ষাসহ নিরাপদ ব্যবস্থার মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়েছে।

নীলফামারী পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান জানান, দেশের বিভিন্ন স্থানে আগাম ধান কাটা শুরু হলেও করোনায় লকডাউনে ঘরবন্দি মানুষ বেরোতে না পারায় পর্যায়ক্রমে সেসব অঞ্চলে কৃষি শ্রমিক পাঠানো হচ্ছে।

তিনি আরও জানান, বর্তমানে কর্মহীন হয়ে বসে থাকা শ্রমিকদের নিজ নিজ থানায় যোগাযোগ করতে বলা হচ্ছে।

সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন জানান, কৃষি শ্রমিকদের ডাক্তারি পরীক্ষাসহ যাচাই বাচাই করে প্রত্যেকে একটি করে মাস্ক ও হাত ধোয়ার সাবান দেওয়া হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের