বন্দরের কার্যক্রম সচল রাখতে হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৩ এপ্রিল ২০২০, ১৯:২৫আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ১৯:২৯

বন্দরের কার্যক্রম সচল রাখতে হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী জাতীয় স্বার্থে চট্টগ্রাম বন্দর সচল রাখতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ জানিয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, 'চট্টগ্রাম বন্দর হচ্ছে বাংলাদেশের লাইফ লাইন। আমরা পণ্য ওঠানামার দায়িত্বে থাকি। তাই দেশের আমদানি-রফতানি স্বাভাবিক রাখতে বন্দরের কার্যক্রম সচল রাখতে হবে। তাই শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করে কাজ করতে হবে। সংকট মুহূর্তে প্রণোদনা নয়, দায়িত্ব নেওয়া বিষয়। বন্দরে কাজ করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হলে কর্তৃপক্ষ সুদৃষ্টি দিয়ে দেখবে।'

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে বন্দর ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এর আগে বন্দর ভবনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন প্রতিমন্ত্রী।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, 'করোনার জন্য বিশ্বের কেউ প্রস্তুত ছিল না। বৈশ্বিক সমস্যা মোকাবিলায় আমরা সচেষ্ট। চট্টগ্রাম বন্দর সচল রাখতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। বন্দরের লোকজন জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন। এ ঝুঁকি হচ্ছে আগামী প্রজন্মের জন্য।'

কনটেইনার জট নিরসনে প্রতিমন্ত্রী বন্দর থেকে অফডকে কনটেইনার পাঠিয়ে জাহাজের কনটেইনার নামানোর পরামর্শ দেন। এই সময় তিনি বহির্নোঙরে ৩৩টি জাহাজ খালাশের অপেক্ষায় রয়েছে বলে জানান। এসব জাহাজে ৩৬ হাজার কনটেইনার আছে।

অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী, বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শেখ আবুল কালাম আজাদ, বন্দরের সদস্য জাফর আলম, বন্দর সচিব ওমর ফারুক উপস্থিত ছিলেন।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের