চট্টগ্রামে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ১০ জন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৪ এপ্রিল ২০২০, ০৯:৪৩আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ০৯:৪৩

চট্টগ্রাম চট্টগ্রামে আরও তিনজন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল থেকে তাদের ছাড়পত্র দেওয়া হয় বলে জানিয়েছেন সিভিল সার্জন শেখ ফজলে  রাব্বি। এ নিয়ে গত কয়েকদিনে চট্টগ্রামে মোট ১০ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এর আগে বুধবার (২২ এপ্রিল) একই জেনারেল  হাসপাতাল থেকে পাঁচ জন এবং তার আগে গত ২০ এপ্রিল বিআইটিআইডি থেকে দুই জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে যান।

শেখ ফজলে  রাব্বি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘করোনা টেস্টের পরীক্ষায় পর পর দুইবার নেগেটিভ আসায় আরও তিনজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট ১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। করোনায় আক্রান্ত এখন চট্টগ্রামে চিকিৎসাধীন রয়েছেন আরও ২৮ জন। তাদের অবস্থাও ভালোর দিকে।’

প্রসঙ্গত, ১০ মাস বয়সী এক শিশুসহ চট্টগ্রামে এখন পর্যন্ত ৪৩জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে ছয় বছর বয়সী এক শিশুসহ পাঁচ জনের মৃত্যু হয়। আর ১০ জন সুস্থ হয়েছেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের