জেলেদের চাল আত্মসাতের দায়ে চেয়ারম্যান বরখাস্ত

বরিশাল প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২০, ১১:০০আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ১১:০০

নূরে আলম বেপারী পালিয়েও শেষ রক্ষা হলো না বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম বেপারীর। বৃহস্পতিবার বিকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউনিয়ন পরিষদ শাখা-১ থেকে প্রজ্ঞাপন জারি করে নূরে আলমকে সাময়িক বরখাস্ত করা হয়।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মমদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, নূরে আলম জাটকা নিধন থেকে বিরত থাকা জেলেদের জন্য বরাদ্দকৃত চাল আত্মসাৎ করে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে তার বাড়িতে মজুদ করেন। জেলা প্রশাসক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থার সুপারিশ করেন। তার অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য তাকে তার স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল রাতে র‌্যাব-৮ সদস্যরা ইউপি চেয়ারম্যান নূরে আলম বেপারীর বাড়ি অভিযান চালিয়ে সরকারি ১৮৪ বস্তা চাল উদ্ধার করে। অভিযান টের পেয়ে চেয়ারম্যান ও তার দুই ভাই পালিয়ে যায়। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে চেয়ারম্যান নূরে আলম ও তার দুই ভাই শাহে আলম ও সামছুল আলম এবং ডিলার সেন্টু খাঁনের বিরুদ্ধে বাবুগঞ্জ থানায় মামলা দায়ের করে।

আরও পড়ুন-
চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা, ২ ইউপি সদস্যের জেল

২১ হাজার কেজি চাল আত্মসাৎ: ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জিডি

 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান