২১ হাজার কেজি চাল আত্মসাৎ: ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জিডি

বরিশাল প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২০, ১৭:২২আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ১৭:২৯

আন্ধারমানিক ইউনিয়নের চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ১ নম্বর আন্ধারমানিক ইউনিয়নের চেয়ারম্যান কাজী শহিদুল ইসলামের বিরুদ্ধে জেলেদের প্রায় ২১ হাজার কেজি চাল আত্মসাতের অভিযোগে কাজিরহাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল বাদী হয়ে ডায়েরি করেছেন।

কাজীরহাট থানার ওসি আনিসুর রহমান জিডির সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন রবিবার সাধারণ ডায়েরির অভিযোগ তদন্তে বরিশাল জেলা দুদক কার্যালয়ে পাঠানো হয়েছে। 

সাধারন ডায়েরিতে মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল উল্লেখ করেন, এ বছর ৭২৩ জন জেলেকে জনপ্রতি ৪০ কেজি করে চাল বিতরণে বরাদ্দ দেওয়া হয় ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামকে। কিন্তু চেয়ারম্যান গত ৯ এপ্রিল ৩৮৪ জন জেলের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করেন। মাথাপিছু ১০ কেজি করে মোট দুই হাজার ৮৪০ কেজি চাল আত্মসাত করেন চেয়ারম্যান। এ ঘটনায় গত ১১ এপ্রিল মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেন্দীগঞ্জের কাজিরহাট থানায় সাধারণ ডায়েরি করেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে