সেনাবাহিনীর স্টিকারযুক্ত মাইক্রোবাস থেকে ৪ ডাকাত আটক

দিনাজপুর প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২০, ১৮:০৯আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ২২:৩১

সেনাবাহিনীর স্টিকারযুক্ত মাইক্রোবাস থেকে ৪ ডাকাত আটক দিনাজপুর শহরে 'সেনাবাহিনীর কাজে নিয়োজিত ও জরুরি খাদ্য সরবরাহ' লেখা স্টিকারযুক্ত মাইক্রোবাস থেকে ৪ ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। সে সময় ডাকাতদের হামলায় একজন এএসআইসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর ২টায় দিনাজপুর কোতোয়ালি থানায় সাংবাদিকদের এসব তথ্য জানান ওসি মোজাফফর হোসেন। এ সময় ওসি (তদন্ত) বজলুর রশিদ উপস্থিত ছিলেন।

আটক ডাকাতরা হলো, সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের বড়ইল গ্রামের মৃত কছিম উদ্দীনের ছেলে মো. আবু মুসা (২৫), বড়ইল বিহারীপাড়ার মৃত আব্দুল জলিলের ছেলে মো. মাহবুব আলী শেখ (৩৮), মৃত আবুল কাশেমের ছেলে রাশেদ শেখ (৩৮), মো. দাউদ রহমানের ছেলে মো. রাকিব হোসেন (২৪)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের বড়ইল মিরাজপাড়ায় অভিযান চালিয়ে মাইক্রোবাস থেকে চার জন ডাকাতকে আটক করা হয়। আটকের সময় ডাকাত দলের হামলায় কোতোয়ালি থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) কামাল হোসেন, কনস্টেবল হৃদয় খান, সুজন রায় ও হারুন আহত হয়েছেন। তাদের দিনাজপুর পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ডাকাত দলের মাইক্রোবাস থেকে তিন ফুট লম্বা দুটি হাঁসুয়া, একটি স্টিলের টিপ চাকু, একটি ৩২ ইঞ্চি লম্বা লোহার পাইপ উদ্ধার করা হয়।

কোতোয়ালি থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বড়ইল মিরাজপাড়ায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে চার জনসহ ওই মাইক্রোবাসটি জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী