দেশে কোনও খাদ্য সংকট নেই: খালিদ মাহমুদ চৌধুরী

দিনাজপুর প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২০, ১৮:২৭আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ১৮:২৭

দিনাজপুরে ত্রাণ বিতরণ করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, ‘দেশে কোনও খাদ্য সংকট নেই। কোনও মানুষ যেন খাদ্য সংকটে না থাকে সেজন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আমরা ৫০ লাখ মানুষকে ন্যায্যমূল্যে চাল দিতাম। এখন আমরা এক কোটি মানুষকে এই ১০ টাকা মূল্যে কার্ডের মাধ্যমে চাল দেবো। এই সহযোগিতার মাধ্যমে একটি পরিবারে পাঁচ জন করে সদস্য থাকে তাহলে পাঁচ কোটি মানুষকে ন্যায্যমূল্যে খাদ্য সহায়তা দেওয়া হবে। করোনার এই সময়ে সরকার, চেয়ারম্যানসহ সবক্ষেত্রে থেকে ত্রাণ দেওয়া হচ্ছে। অনিয়ম ঠেকাতে প্রশাসন সার্বক্ষণিক খেয়াল রাখছে।’

শনিবার দিনব্যাপী নিজ নির্বাচনি এলাকা বিরল ও বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন, দরিদ্র, অসহায় ও ঘরফেরা মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

তিনি বলেন, ‘বাংলাদেশের কোথাও কোনও মসজিদে আজান বন্ধ করা হয়নি, নামাজ আদায় বন্ধ করা হয়নি। প্রত্যোকটি মসজিদে আজান ও নামাজ চালু রয়েছে, তারাবির নামাজ হচ্ছে। নভেল করোনা ভাইরাস (কভিড-১৯) পরিস্থিতির কারণে বিশ্বের অনেক স্থানে মসজিদ বন্ধ করা হয়েছে। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে সীমিত আকারে নামাজ আদায়ের ব্যবস্থার মধ্য দিয়ে আমাদের ধর্মীয় কার্যক্রম চলমান রেখেছেন। আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন। যদি এই পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ হতে পারি তাহলে আল্লাহ আমাদের প্রতি সদয় হবেন।’

নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘এ দুঃসময়ে বিএনপি জনগণের খোঁজও নিচ্ছে না। বরং জনগণকে উসকানি দিচ্ছে। আমাদের কাছে খবর আছে। সুস্পষ্টভাবে বলতে চাই, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনও উসকানিদাতার খবর পেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।’ করোনা মোকাবিলায় সরকারের নির্দেশনা মেনে চলতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিরল পৌর মেযর সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার আলী, সহ-সভাপতি মাহবুবুর রহমান খান, যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম আজাদসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম