হবিগঞ্জে ডাক্তার-কর্মকর্তাসহ ২০ জন করোনায় আক্রান্ত

হবিগঞ্জ প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২০, ২০:০৮আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ২০:১৩

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল হবিগঞ্জে ২৫০ শয্যা হাসপাতালের চিকিৎসক, হাসপাতালের কর্মকর্তা, কর্মচারী ও প্রশাসনের কর্মকর্তা কর্মচারীসহ আরও ২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। আক্রান্তদের ২০ জনই সদর উপজেলার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে একজন সদর আধুনিক হাসপাতালের ডাক্তারসহ ১১ জন কর্মকর্তা কর্মচারী এবং স্থানীয় প্রশাসনের চার জন কর্মকর্তা কর্মচারী রয়েছেন। 

এ নিয়ে জেলায় ৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যা সিলেট বিভাগে সবচেয়ে বেশি। এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, সদর আধুনিক হাসপাতাল থেকে মঙ্গলবার আইইডিসিআর এ ৪৪ জনের করোনা পরীক্ষার নমুনা পাঠানো হয়। শনিবার বিকালে রিপোর্ট এসেছে ৩৪ জনের। এর মাঝে ২০ জনের রিপোর্ট পজিটিভ আসে। তাদের মধ্যে একজন সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক, দুই জন নার্স, দুই জন ব্রাদার, প্যাথলজি বিভাগের ‍দুই জন, দুই জন আয়া ও দুই জন স্টাফ রয়েছেন।

হবিগঞ্জের সহকারী সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল জানান, শনিবার নতুন আক্রান্তদের মধ্যে ১১ জন সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক ও স্টাফ এবং চার জন প্রশাসনের কর্মকর্তা কর্মচারী রয়েছেন। জেলায় এবারই সর্বোচ্চ আক্রান্ত হয়েছেন একদিনে।

এদিকে হঠাৎই জেলায় করোনা আক্রান্তের হার বাড়তে শুরু করেছে। কিন্তু এরপরও অনেকেই অবাধে ঘোরাফেরা করছেন। বিশেষ করে শহরের চৌধুরী বাজারসহ কয়েকটি বাজার এবং প্রধান সড়কে মানুষের চলাচল অনিয়ন্ত্রিত। পুলিশ বার বার ধাওয়া করেও মানুষ ঠেকাতে পারছে না। পুলিশ চলে গেলেই মানুষ আবারও বেরিয়ে পড়ে।

এদিকে সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হলেও হবিগঞ্জ জেলাকে এখনো আনুষ্ঠানিকভাবে লকডাউন না করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের