রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যক্তি মারা গেছেন। রবিবার (২৬ এপ্রিল) সকাল ৭টা ৪০ মিনিটে রাজশাহী সংক্রামক ব্যাধি হাসপাতালে (আইডি) আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস।
মৃত ব্যক্তির বয়ষ ৮০ বছর । তার বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার গাওপাড়া গ্রামে। ডা. সাইফুল বলেন, গত ২০ এপ্রিল ৮০ বছরের এই বৃদ্ধের নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। আক্রান্ত ওই বৃদ্ধের করোনায় সংক্রমিত হওয়ার উৎস জান যায়নি।
তিনি বলেন, ওই ব্যক্তি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪ দিন ধরে চিকিৎসাধীন ছিলেন। গত ২০ এপ্রিল সকালে তাকে আইডি হাসপাতালের করোনা ওয়ার্ডে স্থানান্তর করা হয়। পরে রাতে তার করোনা পজিটিভ বলে রিপোর্ট আসে।







