এবার ধান কাটলেন জেলা প্রশাসক

মাগুরা প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২০, ২২:৩৬আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ২২:৩৯

এবার ধান কাটলেন জেলা প্রশাসক করোনা পরিস্থিতিতে কৃষকদের উৎসাহ জোগাতে নিজেই ধান কাটতে নামলেন মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম । রবিবার দুপুরে সদর উপজেলার কাশিনাথপুর উত্তরপাড়া এলাকার একটি মাঠে শস্য কর্তনের অনুষ্ঠান তিনি এভাবেই উদ্বোধন করেন।

মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক জাহিদুল আমিন জানান, মাগুরায় এবার ১৮ হাজার ৮শ ৭৫ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। ধান পাকার শুরুতে কৃষকদের সঙ্গে নিয়ে মাগুরা জেলা প্রশাসকসহ অন্যান্যদের সঙ্গে কাশিনাথপুরের হোসেন আলীর জমির মাঠে পাকা ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ অনুষ্ঠনে জেলা প্রশাসক নিজেই ধান কাটতে নেমে যান।

তিনি জানান, কোনও প্রাকৃতিক দুর্যোগ না হলে এ বছর বাম্পার ফলন আশা করা হচ্ছে। এছাড়া ধান কাটা ও ঘরে তোলার বিষয়ে কৃষকদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

এ শস্য কর্তন অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক জাহিদুল আমিনসহ অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মাহবুবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবু তালহা অংশ নেন।

/এফএএন/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম