ত্রাণের দাবিতে দিনাজপুরে ৫ ঘণ্টা মহাসড়ক অবরোধ

দিনাজপুর প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২০, ১৬:০০আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ১৬:১৩

ত্রাণের দাবিতে মহাসড়ক অবরোধ দিনাজপুরে ত্রাণের দাবিতে ৫ ঘণ্টা মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, স্বজনপ্রীতি করে প্রকৃত দুস্থ ও অসহায়দের ত্রাণ দেওয়া হয়নি। সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টা থেকে সদর উপজেলার দিনাজপুর-রংপুর মহসড়কের দরবারপুর এলাকায় সড়ক অবরোধ করেন তারা। পাঁচ ঘণ্টা পরে ত্রাণ সহায়তার আশ্বাস দেওয়া হলে অবরোধ প্রত্যাহার করা হয়। 

কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী দু-একদিনের মধ্যেই ত্রাণ না পাওয়াদের তালিকা তৈরি করে প্রশাসনের কাছে দেওয়া হবে। এরপর তাদের ত্রাণ প্রদান করা হবে। এই আশ্বাসে অবরোধ তুলে নিয়েছেন তারা।

স্থানীয়দের অভিযোগ, সদর উপজেলার ২নং সুন্দরবন ইউনিয়নের চেয়ারম্যান অশোক কুমার রায় নিজের আত্মীয়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন। অথচ যারা না খেয়ে থাকা দুস্থদের মধ্যে ত্রাণ বিতরণ করা হচ্ছে না। তাই প্রকৃত দুস্থ, শ্রমজীবী ও অসহায়দের ত্রাণ সহায়তা দেওয়ার জন্য তারা এই অবরোধ কর্মসূচি শুরু করেছেন। দাবি না মেনে নেওয়া পর্যন্ত এ কর্মসূচি চালানো হবে বলেও জানিয়েছেন তারা।

এদিকে ঘটনার সংবাদ পাওয়ার পর দুপুরে ঘটনাস্থলে যান সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান, চেয়ারম্যান অশোক কুমার রায়সহ পুলিশ। স্থানীয়দের সঙ্গে অবরোধ তুলে নেওয়ার জন্য তারা আলোচনা করেন। এ সময় ওই এলাকায় যারা ত্রাণ পাননি তাদের তালিকা তৈরি করার জন্য বলা হয়। ওই তালিকা অনুযায়ী সবাইকে ত্রাণ পৌঁছে দেওয়া হবে, এই আশ্বাসে দুপুর ২টায় এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করে নেন এবং যান চলাচল শুরু হয়। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতিসংঘে তারেক রহমান ও বাংলাদেশের প্রতি ড. খলিলুর রহমানের গভীর কৃতজ্ঞতা প্রকাশ 
জাতিসংঘে তারেক রহমান ও বাংলাদেশের প্রতি ড. খলিলুর রহমানের গভীর কৃতজ্ঞতা প্রকাশ 
ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা শিক্ষককে মারধর করে পুলিশে সোপর্দ
ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা শিক্ষককে মারধর করে পুলিশে সোপর্দ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু 
বাংলাদেশের বরখাস্ত কোচ চাকরি পেলেন যুক্তরাষ্ট্রের ক্লাবে
বাংলাদেশের বরখাস্ত কোচ চাকরি পেলেন যুক্তরাষ্ট্রের ক্লাবে
সর্বাধিক পঠিত
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার