মিষ্টিকুমড়া ভর্তি ট্রাক থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার

রাজশাহী প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২০, ১৭:৪৬আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ১৭:৪৮

মিষ্টিকুমড়া ভর্তি ট্রাক থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মিষ্টিকুমড়া ভর্তি ট্রাক থেকে ৪৭৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব-৫। এ সময় ফেনসিডিল পাচারের দায়ে দুই যুবককে গ্রেফতার করা হয়। সোমবার (২৭ এপ্রিল) রাত ১টা ৩০ মিনিটের দিকে গোদাগাড়ী পৌর সদরের শহীদ ফিরোজ চত্বর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। র‌্যাব-৫ রাজশাহীর কোম্পানি অধিনায়ক এটিএম মইনুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতার দুজন হলো– ট্রাক ড্রাইভার সেলিম রেজা ইসমাইল (৩২), তার সহকারী তরিকুল ইসলাম (৩২)।

র‌্যাব-৫ রাজশাহীর কোম্পানি অধিনায়ক বিজ্ঞপ্তিতে জানান, একটি ট্রাকে মিষ্টি কুমড়ার সঙ্গে ওই ফেনসিডিল চাঁপাইনবাবগঞ্জের কানসাট থেকে রাজশাহীর দিকে আসছিল। গোদাগাড়ী সদরে ট্রাকটি তল্লাশি করে ওই ফেনিসিডিল উদ্ধার করে র‌্যাব। এ সময় তাদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোন, ৪ হাজার ৪০০ কেজি মিষ্টিকুমড়া, ১টি ট্রাক, ড্রাইভিং লাইসেন্স, নগদ ২ হাজার টাকাসহ ওই দুজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী