কোটালীপাড়ায় কৃষকের ধান কেটে দিলেন অধ্যক্ষ ও শিক্ষকরা

গোপালগঞ্জ প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২০, ০৪:১১আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ০৪:১৭

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কৃষকের ধান কেটে দিলেন এক অধ্যক্ষসহ কলেজের শিক্ষক-কর্মচারীরা।

যে হাতে সবসময় থাকে ডাস্টার, চক বা কলম সেই হাতে কাঁচি নিয়ে দরিদ্রদের ক্ষেতের ধান কাটতে নেমেছেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সরকারি শেখ রাসেল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবীন্দ্রনাথ বাড়ৈ।

এলাকার দরিদ্রদের ধান যতদিন মাঠে থাকবে ততদিন তিনিও তার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের নিয়ে ধান কাটতে মাঠে থাকবেন বলে জানিয়েছেন ।

মঙ্গলবার অধ্যক্ষ রবীন্দ্রনাথ বাড়ৈ তার কলেজের শিক্ষক, কর্মচারীদের নিয়ে কলাবাড়ি বিলে গিয়ে দরিদ্র কৃষক সমর হালদারের এক বিঘা জমির ধান কেটে দেন।

কৃষক সমর হালদার বলেন, কয়েক দিন আগেই আমার জমির পাকা ধান কাটার উপযুক্ত হয়েছে। কিন্তু ,করোনাভাইরাসের কারণে এলাকায় শ্রমিক সংকট দেখা দেওয়ায় ধান কাটতে পারছিলাম না। এ কথা জানার পর অধ্যক্ষ রবীন্দ্রনাথ বাড়ৈ তার কলেজের শিক্ষক, কর্মচারীদের নিয়ে আমার  একবিঘা জমির ধান কেটে দিয়েছে। এই ধান কেটে দেওয়ায় আমার অনেক উপকার হয়েছে।

অধ্যক্ষ রবীন্দ্রনাথ বাড়ৈ বলেন, আমি একজন কৃষকের ছেলে। কৃষকের রক্ত আমার শরীরে বইছে। কাঁচি হাতে নিয়ে ধান কাটার অভ্যাস আমার ছোটবেলা থেকেই আছে। করোনার কারণে বর্তমানে ব্যাপক শ্রমিক সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় আমি আমার শিক্ষক ও কর্মচারীদের নিয়ে দরিদ্র মানুষদের বিনা পারিশ্রমিকে ধান কেটে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বর্তমানে আমাদের কলেজ বন্ধ রয়েছে। তাই যতদিন মাঠে ধান থাকবে ততদিন দরিদ্র কৃষকদের ধান কেটে দিতে আমরা মাঠে থাকবো।

/টিএন/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক