ধামইরহাটে ভিজিডির চাল মজুত রাখায় ব্যবসায়ীর কারাদণ্ড

নওগাঁ প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২০, ২৩:১১ আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ২৩:২৪

নওগাঁ নওগাঁর ধামইরহাটে খাদ্য বান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে ক্রয় ও মজুত রাখার অপরাধে এক ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৯ এপ্রিল) বিকালে উপজেলার বিহারীগর এলাকায় এই ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসনের কাছে মহিলা বিষয়ক অধিদফতর বাস্তবায়িত খাদ্য বান্ধব কর্মসূচির (ভিজিডি) চাল অবৈধভাবে ক্রয় ও ঘরে মজুত করে রাখার অভিযোগ আসে। ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হাসান প্রশাসনকে এ তথ্য দিয়েছিলেন বলে জানা গেছে।

পরে অভিযান চালিয়ে উমার ইউনিয়নের ব্যবসায়ীর বাড়ি থেকে ৩০ কেজি ওজনের ৬ বস্তা চাল পাওয়া যায়। এ সময় ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত মাছ ব্যবসায়ী বিহারীনগর গ্রামের মিজানুর রহমানের ছেলে ফারুক হোসেনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীন মিয়া।

ম্যাজিস্ট্রেট মো. শাহীন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিমানঘাঁটির কাছে সন্ত্রাসী হামলার সন্দেহে আটক সেই ৫ জনকে জামিনে ছাড়লো পুলিশ
বিমানঘাঁটির কাছে সন্ত্রাসী হামলার সন্দেহে আটক সেই ৫ জনকে জামিনে ছাড়লো পুলিশ
রাজধানীতে পুলিশের অভিযানে ২ জন গুলিবিদ্ধ, গ্রেফতার ১০
রাজধানীতে পুলিশের অভিযানে ২ জন গুলিবিদ্ধ, গ্রেফতার ১০
এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে
এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে
ঘরের মেঝেতে পুঁতে রাখা ৩০ হাতবোমার একসঙ্গে বিস্ফোরণ, উড়ে গেলো টিন
ঘরের মেঝেতে পুঁতে রাখা ৩০ হাতবোমার একসঙ্গে বিস্ফোরণ, উড়ে গেলো টিন
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন