দৌলতদিয়া ফেরিঘাটে ঢাকামুখী যাত্রীর ভিড় অব্যাহত

রাজবাড়ী প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২০, ১৫:৩৫আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ১৫:৪৩

দৌলতদিয়া ফেরিঘাটে ঢাকামুখী যাত্রীর ভিড় অব্যাহত করোনাভাইরাসের কারণে লকডাউন উপেক্ষা করে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে গত কয়েকদিনের মতো ভিড় করছেন ঢাকামুখী যাত্রীরা। এসব যাত্রীরা ভিড় করে করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে ফেরিতে উঠছেন।  বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে দৌলতদিয়া ফেরিঘাটে এমন দৃশ্য দেখা গেছে।

লকডাউনের কারণে মহাসড়কে গণপরিবহন বন্ধ থাকলেও চাকরি হারানোর ভয় ও জীবিকার তাগিদে এসব যাত্রীরা ব্যাটারিচালিত অটোরিকশাসহ বিভিন্নভাবে দৌলতদিয়া ঘাটে এসে নদী পার হয়ে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে যাচ্ছেন। তবে ঘাট এলাকার সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তেমন কোনও তৎপরতা দেখা যায়নি।

অপরদিকে গত ২৬ এপ্রিল দৌলতদিয়া ঘাটে কর্মরত বিআইডব্লিউটিসির দুই কর্মীর করোনা পজিটিভ হওয়ায় আতঙ্ক বিরাজ করছে সেখানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে। তার ওপর আবার দৌলতদিয়া ঘাট দিয়ে হাজার হাজার মানুষের যাতায়াত শুরু হওয়ায় আতঙ্ক আরও বেড়েছে।

ঢাকাগামী গার্মেন্টসকর্মীরা জানান, গার্মেন্টস কর্তৃপক্ষ তাদের কাজে যোগদানের জন্য ফোন ও এসএমএস করেছে। সময়মতো কাজে যোগ না দিলে চাকরিচ্যুত করা হবে বলে জানিয়েছে। এজন্য করোনাভাইরাসের ঝুঁকি রয়েছে জেনেও চাকরি বাঁচাতে জীবিকার তাগিদে ঢাকায় ফিরছেন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এই নৌরুটে ফেরি চলাচল সীমিত করা হয়েছে। মাত্র পাঁচটি ফেরি দিয়ে জরুরিসেবার যানবাহন পারাপার করা হচ্ছে। তবে যাত্রী পারাপারের বিষয়টি জেলা প্রশাসন তদারকি করছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম