বিএনপি মহাসচিবের পক্ষ থেকে ১০ হাজার পরিবার পাচ্ছে সহায়তা

ঠাকুরগাঁও প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২০, ২০:৩১আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ২২:০৫

ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিবের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করোনা মহামারিতে ঠাকুরগাঁওয়ের কর্মহীন শ্রমজীবী ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে ত্রাণ বিতরণ শুরু হয়েছে। সামাজিক দূরত্ব নিশ্চিত করে জেলা বিএনপির তত্ত্বাবধানে এবং সদর উপজেলা বিএনপির আয়োজনে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল থেকে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের ১০ হাজার পরিবারের মধ্যে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ শুরু হয়।

এ সময় নেতারা বলেন, বিএনপি মহাসচিব করোনার কারণে সশরীরে উপস্থিত না হতে পারলেও এই ত্রাণের মাধ্যমে এলাকার জনসাধারণের কাছে শুভেচ্ছা ও সহায়তা পৌঁছানোর ব্যবস্থা করেছেন। এর মধ্য দিয়েই করোনাযুদ্ধে তিনি সবার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।

নেতাকর্মীরা দুর্যোগ সময়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।

ত্রাণ বিতরণের সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, দফতর সম্পাদক মামুনুর রশিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মনজু শাহ্সহ বিভিন্ন স্পটে সংশ্লিষ্ট ইউনিয়ন এবং উপজেলা ও জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি