মৌলভীবাজারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাসহ নতুন ৫ জন করোনা আক্রান্ত

মৌলভীবাজার প্রতিনিধি
০২ মে ২০২০, ০২:৪৭আপডেট : ০২ মে ২০২০, ০৩:০৬

করোনাভাইরাস মৌলভীবাজারে নতুন করে আরও পাঁচ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সিভিল সার্জন ডা. মো. তাউহীদ আহমদ শুক্রবার (১ মে) রাতে এ তথ্য জানিয়েছেন। আইইডিসিআর ও সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী এ নিয়ে জেলায় ১৬ জন করোনা আক্রান্ত হয়েছেন।

নতুন আক্রান্তরা হলেন– জুড়ী থানার দুই  পুলিশ সদস্য, কমলগঞ্জ উপজেলার সোনালী ব্যাংকের এক কর্মকর্তা এবং ওই ব্যাংকের আনসার সদস্য, শ্রীমঙ্গল শাখা এবি ব্যাংকের দারোয়ান।

শুক্রবার (১ মে)  সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় নতুন আক্রান্ত এই পাঁচ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়।

প্রসঙ্গত, করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট দুজন মারা গেছেন। তাদের মধ্যে রাজনগর উপজেলায় একজন এবং সদর উপজেলার একজন ঢাকায় মারা যান।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানায়, জেলায় এক হাজার ৭১৫ জন হোম কোয়ারেন্টিনে ছিলেন। তার মধ্যে ছাড়পত্র পেয়েছেন এক হাজার ৪১১ জন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের