নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তর সংখ্যা হলো ১০০১ জন। এছাড়া মোট মৃত্যুর সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ৪৬। জেলা স্বাস্থ্য বিভাগের সবশেষ ২৭ এপ্রিলের তথ্য অনুযায়ী, মৃত্যু ছিল ৪২ জন। চার দিন পর গত ২৪ ঘন্টায় আরও চার জনের প্রাণ গেলো।
শনিবার (২ মে) জেলা সিভিল সার্জন অফিস তাদের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করেছে। নতুন করে নমুনা সংগ্রহ হয়েছে ৮৮ জনের। মোট নমুনা সংগ্রহ হলো ৩১৬৮ জনের। নতুনভাবে আক্রান্ত হয়েছেন ৬৪জন।
এছাড়া মোট সুস্থ হয়েছেন ৪২ জন। কোয়ারেন্টিনে ছিল ৬৮৫ জন। মেয়াদ সম্পন্ন করেছেন ৬৩৯ জন। বর্তমানে মোট কোয়ারেন্টিনে আছেন ৪৬ জন।







