পরিবেশমন্ত্রীর সহায়তা পেলো ২৬০০ পরিবার

মৌলভীবাজার প্রতিনিধি
০২ মে ২০২০, ২০:৪২ আপডেট : ০২ মে ২০২০, ২০:৪২

মৌলভীবাজারে পরিবেশমন্ত্রীর পক্ষে ত্রাণ বিতরণ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি'র ব্যক্তিগত উদ্যোগে মৌলভীবাজারে তার নির্বাচনি এলাকার ২৬০০ দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার (২ মে) দুপুরে  তার নির্বাচনি এলাকা বড়লেখা ও জুড়ী উপজেলার অসহায় মানুষের বাড়িতে বাড়িতে চাল, ডাল, আলু সহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয় ।

বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার উদ্দিন এবং ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ও মন্ত্রীর সহকারী একান্ত সচিব কবিরুজ্জামান চৌধুরী-সহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা এই ত্রাণ বিতরণ কার্যক্রমের সমন্বয় করেন। মৌলভীবাজারে পরিবেশমন্ত্রীর পক্ষে ত্রাণ বিতরণ

খাদ্যসামগ্রী বিতরণ উপলক্ষে অনলাইনে যুক্ত হয়ে বিত্তবানদের উদ্দেশে পরিবেশমন্ত্রী বলেন, ‘বৈশ্বিক মহামারি করোনা ও পবিত্র রমজান মাস একই সঙ্গে চলমান থাকায় অসহায় মানুষকে বেশি করে সাহায্য করতে হবে। ভুক্তভোগী মানুষের পাশে দাঁড়ানোর এটাই সুযোগ।’

সরকারের পাশাপাশি  নিজ নিজ ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রামের গরিব মানুষকে সাধ্যমতো সহায়তা দিতে মন্ত্রী স্থানীয় বিত্তশালীদের প্রতি আহ্বান জানান। সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী বলেন, করোনাভাইরাস মোকাবিলায় অতি জরুরি প্রয়োজনে বাইরে গেলেও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করতে হবে।

প্রসঙ্গত ইতিমধ্য পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিন এর ব্যক্তিগত উদ্যোগে মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলার  তিন হাজারের বেশি অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রথমবার মেয়ের ছবি প্রকাশ, আবেগঘন বার্তা অপূর্বর
প্রথমবার মেয়ের ছবি প্রকাশ, আবেগঘন বার্তা অপূর্বর
ওপেনএআইয়ের ডাটা সেন্টার প্রধানের দায়িত্বে কে এই ভারতীয় উদয় রুদ্ররাজু
ওপেনএআইয়ের ডাটা সেন্টার প্রধানের দায়িত্বে কে এই ভারতীয় উদয় রুদ্ররাজু
এফবিসিসিআইর প্রশাসক ফজলুল হকের দায়িত্ব পালনে বাধা নেই
এফবিসিসিআইর প্রশাসক ফজলুল হকের দায়িত্ব পালনে বাধা নেই
ডেঙ্গু কেড়ে নিলো আরও ১০ প্রাণ
ডেঙ্গু কেড়ে নিলো আরও ১০ প্রাণ
সর্বাধিক পঠিত
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
‘বাংলাদেশে আর কোনও মন্তব্য করতে চাই না, আমি দুঃখিত’
‘বাংলাদেশে আর কোনও মন্তব্য করতে চাই না, আমি দুঃখিত’
এক বাটি করে মরিচপানি খেয়ে দুর্গম পর্বতে ওঠা শুরু করেন সেনারা
লংমার্চের স্মৃতিচারণ এক বাটি করে মরিচপানি খেয়ে দুর্গম পর্বতে ওঠা শুরু করেন সেনারা