পুলিশ, চিকিৎসক ও নার্সদের ফুডপান্ডার খাবার বিতরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০২০, ০০:৪৮আপডেট : ০৩ মে ২০২০, ০০:৫৬

কর্তব্যরত পুলিশ সদস্যদের মধ্যে খাবার প্যাকেজ ও রেশন বিতরণ করছে ফুডপান্ডা

পুলিশ, চিকিৎসক, নার্স ও রাইডারদের মধ্যে ফুড প্যাকেজ ও রেশন বিতরণ করেছে খাবার অর্ডার এবং ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপান্ডা। শনিবার (২ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের প্রায় ১৭৭টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই করোনাভাইরাস, এর প্রভাবে প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষ সারাবিশ্বে মৃত্যুবরণ করছে। ভাইরাসটির বিস্তার ঠেকাতে চলমান লকডাউনের কারণে অনেকেই বাড়িতে বসে কাজ করার সুবিধা পেলেও এমন অনেকে আছেন, যারা সামনে থেকে এই সময়ে মানুষের স্বার্থে মাঠ পর্যায়ে যুদ্ধ করে যাচ্ছেন। কোভিড-১৯ মোকাবিলায় সামনের সারির এই যোদ্ধাদের মধ্যে প্রায় ২০ হাজার ফুড প্যাকেজ ও রেশন বিতরণ করেছে ফুডপান্ডা।

স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত কর্মীদের হাতে খাবার পৌঁছে দেয় ফুডপান্ডা

ফুডপান্ডা বাংলাদেশের সিইও আম্বারিন রেজা বলেন, ‘জাতির সূর্য সন্তানদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। তারা সব প্রতিকূলতার বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন, যাতে আমরা নিরাপদে থাকতে পারি। এই জটিল সময়ে কোভিড-১৯ মোকাবিলায় যারা সরাসরি জড়িত সেই সব স্বাস্থ্যসেবা কর্মী, পুলিশ, ডাক্তার, নার্স এবং আমাদের নিজস্ব রাইডারদের প্রতি সম্মান জানিয়ে তাদের মধ্যে খাবার ও রেশন পৌঁছে দিচ্ছি।’

/এইচএন/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী