হিলিতে কৃষকের ধান কেটে দিলেন আওয়ামী নেতা ও পুলিশ

হিলি প্রতিনিধি
০৪ মে ২০২০, ০১:৪৫আপডেট : ০৪ মে ২০২০, ০১:৪৬

হিলিতে কৃষকের ধান কেটে দিলেন আওয়ামী নেতা ও পুলিশ দিনাজপুরের হিলিতে বাড়ির পাশের ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় লকডাউনে থাকা আবু বক্কর নামের এক কৃষকের এক বিঘা জমির ধান স্বেচ্ছায় কেটে ও বাড়িতে পৌঁছে দিলেন আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ।

রবিবার সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং পুলিশের একটি টিম ওই কৃষকের ধান কেটে দেন। আজকেই ধানগুলো মাড়াই করেও দেওয়া হবে বলে আওয়ামী লীগের নেতাকর্মীরা জানিয়েছেন।

বোয়ালদাড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সদরুল ইসলামের নেতৃত্বে ধান কাটায় ৪ নং ওয়ার্ড সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য নওরোজসহ ১৮জন নেতা কর্মী অংশগ্রহণ করেন। এসময় হাকিমপুর থানার ওসি আব্দুর রাজ্জাক আকন্দসহ পুলিশের কয়েকজন সদস্য ওই কৃষকের ধান কাটার কাজে অংশগ্রহণ করেন।
বোয়ালদাড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সদরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে হিলির নওপাড়া গ্রামে ফেরা এক গার্মেন্টস কর্মীর করোনা পজিটিভ শনাক্ত হয়। এর পরে প্রশাসনের পক্ষ থেকে ওই যুবকের বাড়িসহ ৬টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়। এর মধ্যে একটি বাড়ি রয়েছে কৃষক আবু বক্কর সিদ্দিকের।

লকডাউনের কারণে বাড়ি থেকেও বের হতে পারছেননা, এমন অবস্থায় মাঠের ধানও পেকে গেছে অপরদিকে আকাশের অবস্থাও ভালো না প্রায়ই ঝড় বৃষ্টি হচ্ছে।

এমন অবস্থায় দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিক ও হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদের পরামর্শে ওই কৃষকের ফসলের যেন কোন ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রেখে তার একবিঘা জমির পাকা ধানগুলো স্বেচ্ছায় কেটে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ধানগুলো তারাই মাড়াই করে দেবেন, একইসঙ্গে ওই করোনা পজিটিভ হওয়া ব্যক্তিরও পাকা ধান কাটা বাকি রয়েছে। সেগুলোও কেটে দেওয়া হবে। 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের