পঞ্চগড় থেকে রেলে পণ্য পরিবহনের তাগিদ প্রধানমন্ত্রীর

পঞ্চগড় প্রতিনিধি
০৫ মে ২০২০, ০০:৫০আপডেট : ০৫ মে ২০২০, ০০:৫৩

পঞ্চগড় থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্য এলাকার পাশাপাশি পঞ্চগড় থেকেও রেলে পণ্য পরিবহনে তাগিদ দিয়েছেন। এসময় তিনি চা পাতার পাশাপাশি বিভিন্ন পণ্য পরিবহনে রেলকে ব্যাপক ব্যবহারের পরামর্শ দেন। সোমবার (৪ মে) পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনের সঙ্গে ভিডিও কনফারেন্সে এসব বিষয়ে ব্যবস্থা নিতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে তিনি সরবরাহ স্বাভাবিক রাখতে শুধু লাগেজ ভ্যানে পরিবহন উপযোগী পণ্য নয়, অন্যান্য পণ্য পরিবহনেও রেলকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

এসময় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন প্রধানমন্ত্রীকে জানান, বর্তমানে তিনটি রুটে পার্সেল ট্রেন চলছে। অন্য রুটের ব্যবসায়ীদের সঙ্গে রেলের সংশ্লিষ্টরা আলোচনা অব্যাহত রেখেছেন। পঞ্চগড়ের পণ্য পরিবহনে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ করা হচ্ছে এবং যেকোনও সময় এ প্রক্রিয়া বাস্তবায়ন হবে বলে তিনি প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

এসময় সংসদ সদস্য মজাহারুল হক প্রধান পঞ্চগড়ে চা পাতার মূল্য কমে যাওয়া ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট বাইরে থেকে ব্যবসায়ীদের এনে কৃষকদের গ্রীষ্মকালীন টমেটো বেশি দামে বিক্রি করিয়ে দেওয়ার বিষয়ে অবহিত করেন।

জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন ভ্রাম্যমাণ ক্লিনিকের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবা প্রদানের কথা জানান। এ জন্য ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী মায়েদের স্বাস্থ্যসেবার বিষয়টি উল্লেখ করে যেসব প্রত্যন্ত এলাকায় কমিউনিটি ক্লিনিক নেই সেসব এলাকায় তা নির্মাণের ব্যবস্থা নিতে পরামর্শ দেন।

এসময় সেনাবাহিনীর প্রতিনিধি লে. কর্নেল মোহাম্মদ সালাহউদ্দীন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, পঞ্চগড় পৌর মেয়র তৌহিদুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, বোদা পৌর মেয়র ওয়াহিদুজ্জামান সুজা প্রমুখ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীকে পঞ্চগড় জেলার করোনা পরিস্থিতি ও গৃহীত নানা পদক্ষেপ সম্পর্কে অবহিত করা হয়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম