করোনা আক্রান্ত পরিবারের কৃষকের ধান কেটে দিয়েছে যুবলীগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৬ মে ২০২০, ১১:৫৭আপডেট : ০৬ মে ২০২০, ১২:০০

ধান কাটছেন যুবলীগের নেতাকর্মীরা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় করোনা আক্রান্ত একটি পরিবারের কৃষকের ধান কেটে দিয়েছেন উপজেলা যুবলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (৫ মে) সকালে উপজেলার আমোদাবাদ গ্রামের পশ্চিম বিল থেকে ওই কৃষকের ৪০ শতক জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন তারা।

উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল ও পৌর যুবলীগের সভাপতি মো. মনির খানের নেতৃত্বে যুবলীগের ২৪ নেতাকর্মী ধান কাটায় অংশ নেন।

এ ব্যাপারে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল বলেন, ‘ওই পরিবারের দুই সদস্য করোনায় আক্রান্ত হয়েছিলেন। তাদের মধ্যে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আরেকজন আইসোলেশনে চিকিৎসাধীন। দুশ্চিন্তাগ্রস্ত পরিবারটি ধান কাটতে পারছিল না। বিষয়টি জেনে আমরা ধান কেটে দিই।’

তিনি আরও বলেন, ‘আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক তাকজিল খলিফা কাজলকে স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হক নির্দেশ দিয়েছেন যুবলীগ নেতাকর্মীরা যেন ধান কাটতে কৃষকদের সহযোগিতা করেন। এরই অংশ হিসেবে আমরা কৃষকের পাশে আছি।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হঠাৎ আঞ্চলিক কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, দেখলেন ‘২৫ শতাংশই অনুপস্থিত’
হঠাৎ আঞ্চলিক কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, দেখলেন ‘২৫ শতাংশই অনুপস্থিত’
মৃত্যুর পর সাংবাদিক পুলকের বকেয়া ১০ লাখ টাকা পরিশোধ করলো সমকাল
মৃত্যুর পর সাংবাদিক পুলকের বকেয়া ১০ লাখ টাকা পরিশোধ করলো সমকাল
কারিনা কড়া শাসনেই বড় করতে চান দুই ছেলেকে, কেন এমন সিদ্ধান্ত নায়িকার
কারিনা কড়া শাসনেই বড় করতে চান দুই ছেলেকে, কেন এমন সিদ্ধান্ত নায়িকার
শিক্ষকেরা কীভাবে পাঠদান করছেন, কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করতে হবে: শিক্ষামন্ত্রী
শিক্ষকেরা কীভাবে পাঠদান করছেন, কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করতে হবে: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান