বাগেরহাটে ধান কাটা নিয়ে সংকটে কৃষকের পাশে কৃষকলীগ

বাগেরহাট প্রতিনিধি
০৬ মে ২০২০, ১৩:২৯আপডেট : ০৬ মে ২০২০, ১৩:৩৫

ধান কাটছেন কৃষকলীগের নেতাকর্মীরা বাগেরহাটের কচুয়ায় দরিদ্র কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন উপজেলা কৃষক লীগ। মঙ্গলবার (৫ মে) দুপুরে ৩০ জনের দুটি দল নিয়ে কচুয়া উপজেলার বয়ারসিংড়া ও উত্তর মাধবকাঠি বিলের ধান কেটে দেন কৃষকলীগের নেতাকর্মীরা।

এ সময় কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লাভলী আক্তার, উপজেলা কৃষক লীগের সভাপতি শিকদার হাদিউজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লাসহ কৃষক লীগের নেতারা উপস্থিত ছিলেন।

বয়ারসিংড়া গ্রামের কৃষাণী জেসমিন জানান, তার স্বামী অসুস্থ তাই আকাশে মেঘ হওয়ায় ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় ছিলেন তিনি। উপজেলা কৃষকলীগের নেতারা পাশে এসে দাঁড়ানোয় এই দুর্দশা থেকে মুক্তি পেয়েছেন জানান তিনি।

কচুয়া উপজেলা কৃষক লীগের সভাপতি ও সদর ইউনিয়নের চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের নির্দেশনায় তারা গত ১০ দিন ধরে ধান কেটে কৃষকের বাড়িতে তুলে দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার উপজেলার দুটি স্পটে ৩০ জন করে নেতাকর্মী নিয়ে কৃষকের ধান কেটে বাড়ি তুলে দিয়েছেন। এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লাভলী আক্তার বলেন, কচুয়ায় এ বছর ৬ হাজার ৭০০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া এবং কৃষি বিভাগের নজরদারিতে এ বছর বাম্পার ফলন হয়েছে। উপজেলা কৃষকলীগের নেতারা অসহায় কৃষকদের পাশে দাঁড়িয়ে ফসল ঘরে তুলে দিচ্ছেন এটি একটা মহতী উদ্যোগ।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী