পদ্মা রেলওয়ে সেতু প্রকল্পে ৩ শ্রমিক গুলিবিদ্ধ, আহত ৭

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৬ মে ২০২০, ২৩:৫৩আপডেট : ০৭ মে ২০২০, ০০:০০

পদ্মা সেতু রেল প্রকল্প

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা রেলওয়ে সেতু প্রকল্পে ঠিকাদারদের সঙ্গে শ্রমিকদের দৈনিক ভাতা নিয়ে অসন্তোষের জের ধরে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ৩ শ্রমিক গুলিবিদ্ধসহ ৭ জন আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যা সোয়া ৭ টার দিকে প্রকল্প সাইট মেদিনীমণ্ডলে এ ঘটনা ঘটে।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাবিরুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সরকারের অগ্রাধিকারভিত্তিক অন্যতম প্রকল্প হচ্ছে পদ্মা রেলওয়ে সেতু প্রকল্প। চীনা ঠিকাদার প্রতিষ্ঠান এই প্রকল্পটি নির্মাণ প্রক্রিয়া সম্পন্ন করছেন আর এর মাঠ পর্যায়ের ১৫০ জন শ্রমিকের সবাই স্থানীয়। অন্যদিনের মতো কাজ শেষে বুধবারও এই প্রকল্পের দৈনিক ভাতা বণ্টন চলছিল। তবে ভাতা নিয়ে শ্রমিকদের আগে থেকেই অসন্তোষ ছিল। এর জের ধরে সন্ধ্যায় শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠলে ঠিকাদারের লোকেরা ভয় পেয়ে যায়। তারা গুলি ছোড়ার নির্দেশ দিলে  এ ঘটনা ঘটে।

ইউএনও মো. কাবিরুল ইসলাম খান জানান, দৈনিক ভাতা নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছিল। সন্ধ্যায় প্রায় দেড়শ' শ্রমিক বেতন ভাতা নিয়ে উত্তেজিত হলে কর্তৃপক্ষ ভয় পেয়ে যায়। নিরাপত্তারক্ষীরা গুলি করলে কমপক্ষে তিনজন আহত হন। তাদের শ্রীনগর ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে