শরীয়তপুরে প্রথমবারের মতো করোনা রোগী সুস্থ

শরীয়তপুর প্রতিনিধি
০৭ মে ২০২০, ০২:২২আপডেট : ০৭ মে ২০২০, ০২:২৫

করোনাভাইরাস শরীয়তপুরে প্রথম বারের মতো করোনা আক্রান্ত এক রোগীকে সুস্থ ঘোষণা করা হয়েছে। সুস্থ হওয়া নারীর বয়স ৩০ বছর। দুইটি ফলোআপ নমুনা পরীক্ষার ফল নেগেটিভ আসায় ডামুড্যা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ মোহাম্মদ খোকন বুধবার (৬ মে) ঐ গৃহবধুকে সুস্থ ঘোষণা করেন।

সুস্থ হওয়া নারী ডামুড্যা উপজেলার বিশাকুড়ি গ্রামের বাসিন্দা। গত ২৬ এপ্রিল ডামুড্যায় করোনা আক্রান্ত হয়ে মারা যান তার স্বামী।

করোনা আক্রান্ত হওয়ার পর থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বাড়িতেই আইসোলেশনে ছিলেন।

ডামুড্যা উপজেলা স্বাস্থ্য প্রশাসন সূত্রে জানা যায়, গত এপ্রিল মাসের ৮ তারিখে ঐ গৃহবধু ও তার স্বামী ঢাকা থেকে ডামুড্যা নিজ বাড়িতে আসেন। লিভার সিরোসিস রোগে আক্রান্ত স্বামীর চিকিৎসার জন্য ঐ গৃহবধু স্বামীকে নিয়ে ঢাকা গিয়েছিলেন। বাড়িতে আসার পর গৃহবুধু ঠান্ডা-জ্বরে আক্রান্ত হলে ১৫ এপ্রিল তার নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআরএ পাঠানো হয়। ১৭ এপ্রিল তার নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। বেশি অসুস্থবোধ না করায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঐ গৃহবধু বাড়িতেই আইসোলেশনে থাকেন। তাদের সংস্পর্শে আসায় পরবর্তীতে গৃহবুধুর স্বামী ও শাশুড়ির নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। আইইডিসিআর থেকে ২২ এপ্রিল পাওয়া রিপোর্টে তারা দুইজনও করোনা আক্রান্ত বলে জানা যায়। করোনার উপসর্গ না থাকায় তারা বাড়িতেই আইসোলেশনে থাকেন।

গত ২৬ এপ্রিল উপসর্গ ছাড়াই করোনা আক্রান্ত স্বামী নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তবে ঐ গৃহবধু শারীরিকভাবে ক্রমশ সুস্থ হয়ে উঠছিলেন এবং গত ২ মে তার প্রথম ফলোআপ নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। এরপর আজ (৬ মে) দ্বিতীয় ফলোআপ রিপোর্টও নেগেটিভ আসলে স্বাস্থ্য প্রশাসন থেকে তাকে সুস্থ ঘোষণা করা হয়।

ডামুড্যা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ মোহাম্মদ মোস্তফা বলেন, শরীয়তপুরে করোনা আক্রান্তদের মধ্যে এই প্রথম কেউ সুস্থ হলেন। করোনা আক্রান্ত ঐ নারীর পরপর দুইটি নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসায় তাকে সুস্থ ঘোষণা করা হয়েছে। তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাড়িতেই আইসোলেশনে ছিলেন।

উল্লেখ্য, জেলায় এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন একজন, মৃত্যুবরণ করেছেন দুই জন এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দুই জন। বাকীরা নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান