এক মিনিটের বাজার, ফ্রিতে সবজি পেলো ১০০০ পরিবার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ মে ২০২০, ২০:৪২আপডেট : ১৩ মে ২০২০, ২০:৪৬

এক মিনিটের বাজার থেকে ফ্রিতে সবজি পান এক হাজার পরিবার করোনা পরিস্থিতিতে চট্টগ্রামে কর্মহীন দিনমজুর, দরিদ্র এক হাজার মানুষকে ফ্রিতে সবজিসহ নিত্যপণ্য দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ‘এক মিনিটের বাজার’ নাম দিয়ে দরিদ্র এসব মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বুধবার (১৩ মে) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীর ওয়াসা মোড়ের জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে বসে এই এক মিনিটের বাজার।

বাজারে এসে স্থানীয় এক হাজার দরিদ্র পরিবার বিনামূল্যে পছন্দের সবজি বাসায় নিয়ে যান।

বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন বিগ্রেডের উদ্যোগে পরিচালিত এ বাজার পরিচালনা করা হচ্ছে জানিয়ে ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজহার সিদ্দিকী বলেন, সাতকানিয়া, লোহাগাড়া, সীতাকুণ্ড, রাউজানসহ বিভিন্ন উপজেলার প্রান্তিক কৃষকদের থেকে ন্যায্যমূল্য সবজি কিনে ‘এক মিনিটের বাজার’ এর মাধ্যমে বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে বাজার বসিয়ে আজ ওই এলাকার এক হাজার দরিদ্র পরিবারকে সবজি দেওয়া হয়েছে। ওই এক হাজার পরিবার বাজারে এসে বিনামূল্যে তাদের পছন্দের সবজি বাসায় নিয়ে যান।

তিনি আরও বলেন, প্রথমে কর্মহীন দরিদ্র মানুষদের একটি তালিকা করা হয়। তালিকায় যাদের নাম লেখা হয়, তাদের একটি টোকেন দেওয়া হয়। পরে যে এলাকায় যাদের তালিকা করা হয়, তাদের পাশের কোনও এক সুবিধামতো জায়গায় এই ফ্রি সবজি বাজার বসানো হচ্ছে। বাজারে ঢোকার সময় সেই টোকেন দেখিয়ে পছন্দের সবজি ফ্রি নিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন নিম্ন আয়ের মানুষেরা।

প্রসঙ্গত, ফ্রি সবজি বাজার চট্টগ্রামের প্রতিটি এলাকায় যাবে। আগামী একমাস এলাকাভিত্তিক প্রতিদিন এক হাজার পরিবারকে সেনাবাহিনীর পক্ষ থেকে ফ্রি সবজি দেওয়া হবে বলে জানানো হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে