চাঁদাবাজির মামলা করতে থানায় গিয়ে ধরা পড়লো ধর্ষক

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৪ মে ২০২০, ২২:০৬আপডেট : ১৪ মে ২০২০, ২২:০৭

মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জের শ্রীনগর থানায় চাঁদাবাজির মামলা করতে গিয়ে সিরাজ ব্যাপারি নামের এক ধর্ষক ধরা পড়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে এই ঘটনা ঘটে। সে উত্তর বালাসুর গ্রামের আব্দুল মজিদ ব্যাপারির ছেলে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম ভূঁইয়া এই খবর নিশ্চিত করেন।

ওসি বলেন, 'সকালের দিকে সিরাজ ব্যাপারি কিছু লোকের বিরুদ্ধে পাঁচ লাখ টাকার চাঁদাবাজি মামলা করতে থানায় আসে। কিছু লোক তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা চায় বলে দাবি কের সে। আরও জানায় যে, সে চাঁদা না দেওয়ায় তার নামে এলাকায় কুৎসা রটায় ওই লোকেরা। সব শুনে আমার সন্দেহ হলে আমরা এলাকায় গিয়ে তদন্ত করি। প্রাথমিক তদন্ত করার পর জানা যায়, স্থানীয় একটি পরিবারের সঙ্গে সে সখ্যতা গড়ে তোলে এবং সুযোগ বুঝে সেই পরিবারের সাত বছরের একটি বাচ্চাকে ধর্ষণ করে। এলাকাবাসীর সন্দেহ হলে তাকে জিজ্ঞাসা করে। কিন্তু সে কৌশলে থানায় এসে উল্টো তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করতে চায়।'

ওসি আরও বলেন, 'ধর্ষণের প্রমাণস্বরূপ আমরা তার কাছ থেকে একটি ভিডিও উদ্ধার করেছি। এ ব্যাপারে থানায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে।'

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম