জম্মু ও কাশ্মীরে জোড়া হামলা: নিহত ১, আহত দম্পতি

আন্তর্জাতিক ডেস্ক
১৯ মে ২০২৪, ১১:৫২আপডেট : ১৯ মে ২০২৪, ১৪:৪৭

ভারতের জম্মু ও কাশ্মীরে আলাদা দুটি জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১৮ মে) দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে জঙ্গি হামলায় এক পর্যটক দম্পতি গুলিবিদ্ধ হয়েছে। একই দিন আরেকটি হামলায় স্থানীয় এক রাজনৈতিক নেতা নিহত হয়েছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

হামলার এই ঘটনাগুলো এমন এক সময়ে ঘটলো যখন অনন্তনাগ-রাজৌরি আসনের সংসদীয় নির্বাচনের প্রচার চলছে।

পুলিশ জানিয়েছে, অনন্তনাগের ইয়ান্নার এলাকায় রাজস্থানের জয়পুর থেকে আসা এক পর্যটক দম্পতিকে গুলি করে জঙ্গিরা। তাদের নাম তাবরিজ ও ফারহা। আহত দম্পতিকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। হামলার পর ওই এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়েছে পুলিশ। জায়গাটি ঘেরাও করে রেখেছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী।

এদিকে, পেহেলগাঁওয়ের কাছে শোপিয়ান জেলার হুরপুরা গ্রামে আরও এক জঙ্গি হামলায় স্থানীয় রাজনৈতিক নেতা আজাজ আহমেদ শেখ গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই এলাকায় বিজেপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন আজাজ। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে, মারা যান তিনি। 

আগামী ২৫ মে অনন্তনাগ-রাজৌরি আসনে লোকসভা নির্বাচন। এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক মুখ্যমন্ত্রী এবং পিডিপি সভাপতি মেহবুবা মুফতি। ভোটের আগে জঙ্গি হামলার ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে উত্তেজনা শুরু হয়েছে। তাছাড়া কাশ্মীরে পর্যটকদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।

/এস/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের