নড়াইলে আজ থেকে মার্কেটসহ সব ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

নড়াইল প্রতিনিধি
১৫ মে ২০২০, ০৩:৩৯আপডেট : ১৫ মে ২০২০, ০৩:৪১

নড়াইল

করোনাভাইরাস প্রতিরোধে নড়াইলবাসীর স্বাস্থ্য সুরক্ষা ও মৃত্যুঝুঁকির কথা বিবেচনা করে চালুর ৫দিনের মাথায় নড়াইলের মার্কেটসহ ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত ঘোষণা করেছে জেলা প্রশাসন। শুক্রবার (১৫ মে) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছেন করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক আনজুমান আরা।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক ও শারীরিক দুরত্ব নিশ্চিত করে সরকার প্রদত্ত শর্তসমূহ পালন সাক্ষেপে গত ১০ মে থেকে জেলার দোকানপাট, ব্যবসায় প্রতিষ্ঠান ও অন্যান্য বাজার খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু গত চারদিন মার্কেট ও শপিংমলসমূহে সরেজমিন পরিদর্শনে প্রতীয়মান হয়েছে, মার্কেট ও ব্যবসায় প্রতিষ্ঠানে আগত ক্রেতা-বিক্রেতা সরকার প্রদত্ত শর্তসমূহের ন্যূনতম ৯০ ভাগ মেনে চলার বিষয়ে সম্পূর্ণ অবহেলা করেছেন। এ পরিস্থিতিতে নড়াইলবাসীর স্বাস্থ্য সুরক্ষা ও মৃত্যুঝুঁকির কথা বিবেচনা করে জেলার সবমহলের অনুরোধক্রমে করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক করোনা সংক্রমণ প্রতিরোধে শুক্রবার (১৫ মে) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের দোকান ও ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হলো।

করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দোকান, কাঁচাবাজার, কৃষিপণ্য এবং ওষুধের দোকানসহ জরুরি পরিসেবা ব্যতীত সব ধরনের দোকানপাট, ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শুক্রবার (১৫ মে) সকাল থেকে এ নির্দেশ কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিয়ম সবাইকে মেনে চলতে হবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী