বগুড়ায় একদিনে ১২ পুলিশসহ ১৪ জন করোনা আক্রান্ত

বগুড়া প্রতিনিধি
১৭ মে ২০২০, ০৪:৩১আপডেট : ১৭ মে ২০২০, ০৪:৩৬

করোনা পরীক্ষা

বগুড়ায় নতুন করে ১২ পুলিশসহ ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে গত ৪৮ দিনে জেলায় মোট ৭৫ জন আক্রান্ত হলেন। ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন শনিবার রাতে এ তথ্য দিয়েছেন।

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, শনিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে এ পর্যন্ত সর্বোচ্চ ১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে রয়েছেন বগুড়া পুলিশ লাইন্সে থাকা পুলিশের ১২ সদস্য। অন্য দু’জনের মধ্যে একজন বগুড়া শজিমেক হাসপাতালে সদ্য যোগ দেওয়া নার্স। তার বাড়ি বগুড়া সদরের নুনগোলা এলাকায়। তিনি গত ৭ মে ঢাকা থেকে বগুড়া এসেছেন। অপরজন পেশায় গাড়িচালক। বগুড়া সদরের গোকুল এলাকার বাসিন্দা ওই ব্যক্তি গত ১৩ মে ঢাকা থেকে ফিরেছেন। পুলিশ সদস্যরা আক্রান্ত একজন পুলিশের সংস্পর্শে থাকায় সংক্রমিত হয়েছেন। ১৩ মে সকলের নমুনা সংগ্রহ করা হয়।

ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, গত ২৯ এপ্রিল থেকে ১৬ মে রাত ৯টা পর্যন্ত এ জেলায় মোট ৭৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন। এর মধ্যে ১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশন ইউনিট ও নিজ নিজ বাড়িতে ৬৪ জন চিকিৎসাধীন রয়েছেন। প্রশাসন আক্রান্তদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের