সামাজিক ও শারীরিক দূরত্বসহ স্বাস্থ্যবিধির শর্ত না মানায় আজ সোমবার (১৮ মে) বিকাল থেকে পাবনায় ওষুধ ও নিত্যপণ্যের দোকান ছাড়া সকল দোকানপাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজ ১৮ মে এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এ নির্দেশ জারি করেছেন জেলা প্রশাসক কবীর মাহমুদ।
নির্দেশনায় আরও বলা হয়েছে, আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, পাবনার বেড়া উপজেলায় নতুন করে আরও একজনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। জেলায় চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীসহ মোট করোনা আক্রান্ত হলো ১৭ জন।








