ঈদ উপলক্ষে মহাসড়কে ঝুঁকিপূর্ণ বাইক সার্ভিস

আমিনুল ইসলাম রানা, সিরাজগঞ্জ
২৪ মে ২০২০, ০৭:১৪আপডেট : ২৪ মে ২০২০, ০৭:২৫

ঝুঁকিপূর্ণ বাইক সার্ভিস ঢাকা ও উত্তরাঞ্চলগামী মহাসড়কের সিরাজগঞ্জ এলাকায় মোটরসাইকেল চালকরা ঝুঁকিপূর্ণ ও বেপরোয়া ঈদ সার্ভিস পরিচালনা করছেন। আর এসব ট্রিপে মানা হচ্ছে না কোনও সামাজিক দূরত্ব, চালক ও যাত্রীদের নেই তেমন নিরাপত্তা ও সুরক্ষা সামগ্রী। গণপরিবহন বন্ধ থাকায় প্রাইভেট কার/মাইক্রেবাসের পাশাপাশি এসব মোটরসাইকেল ট্রিপে একের অধিক যাত্রী নিচ্ছেন চালকরা।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ঢাকা-রাজশাহী/বগুড়া নগরবাড়ি মহাসড়কে শনিবার (২৩ মে) দিনভর এ দৃশ্য দেখা যায়। টহল পুলিশের সামনে এমনটা হলেও, কোনও বাধা দেওয়ার ঘটনা চোখে পড়েনি।

ঈদ উপলক্ষে বাড়ি ফেরার তাড়া থাকলেও যাত্রীদের এমন ঝুঁকিপূর্ণ চলাচলে কেউ নিষেধ করেনি বা বাধা দেয়নি। বঙ্গবন্ধু সেতু থানা, ট্রাফিক পুলিশ বা হাইওয়ে থানা পুলিশের কাউকেও এদের সতর্ক করতে দেখা যায়নি।

এমন ঝুঁকিপূর্ণ চলাচলে যাত্রী হয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জের নলকা সেতুর ওপর মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ হারান এক যাত্রী। খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে পুলিশের সদস্যরা এসে হতাহতদের উদ্ধারের পরও মহাসড়কে একই চিত্র দেখা যায়। তিন জন আরোহীসহ পালাপাল্লি করে দিনের মতো রাতেও ছুটতে দেখা যায় মোটরসাইকেল চালকদের।

ঝুঁকিপূর্ণ বাইক সার্ভিস সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ সহিদ আলম বলেন, শনিবার দিনভর মোটরসাইকেল চালকেদের বার বার সতর্ক করা হয়েছে। প্রতিনিয়ত সতর্ক ও মামলা দেওয়া হয় বলেও দাবি করেন ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) সৈয়দ মিলাদুল হুদা।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি খায়রুল ইসলাম বলেন, মোটরসাইকেল চালকদের প্রায়ই মামলা দেওয়া হয়। তারপরেও বেপরোয়া সার্ভিস পরিচালনা করছেন চালকরা।

বগুড়া হাইওয়ে অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, ‘বিষয়টি দ্রুত দেখছি।’

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী