গ্রাম পুলিশের বাড়িতে ১০৬৫ কেজি সরকারি চাল!

কুড়িগ্রাম প্রতিনিধি
২৫ মে ২০২০, ০৬:০২আপডেট : ২৫ মে ২০২০, ০৬:০৯

গ্রাম পুলিশ সদস্যের বাড়ি থেকে ১০৬৫ কেজি চাল উদ্ধার কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশে এক গ্রাম পুলিশের বাড়ি থেকে সরকারি ত্রাণের জন্য বরাদ্দ এক হাজার ৬৫ কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। রবিবার (২৪ মে) রাতে উপজেলা প্রশাসন ও উলিপুর থানা পুলিশ চাল জব্দ করে থানায় নেয়। উলিপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই ইউনিয়নের দায়িত্বে থাকা ট্যাগ কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান এবং উপজেলা সমবায় কর্মকর্তা সৈফুর রহমান মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে বজরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশে চাঁদনি বজরা গ্রামের গ্রাম পুলিশ সদস্য বিপুল মিয়ার বাড়ি থেকে এক হাজার ৬৫ কেজি চাল উদ্ধার করা হয়। অভিযানের খবর টের পেয়ে গ্রাম পুলিশ সদস্য বিপুল মিয়া পালিয়ে যায়।

এলাকাবাসীর অভিযোগ জনগণের জন্য বরাদ্দ ত্রাণের চাল বজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের যোগসাজসে লুট করা হয়েছে।

তবে বজরা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম আমিন অভিযোগ নাকচ করে বলেন, ‘ভিজিডি সুবিধাভোগীদের অনেকে সরকারি চাল নিয়ে তা বিক্রি করেন। ওই গ্রাম পুলিশ ইউনিয়নের অনেকের কাছ থেকে চাল কিনে নেন বলে জানি। সম্ভবত সেই চাল তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে। এখানে আমার কোনও সম্পৃক্ততা নেই।’

ইউনিয়ন পরিষদের চাল বিতরণে কোনও অনিয়ম নেই বলে দাবি করেন চেয়ারম্যান।

অভিযানে থাকা ট্যাগ কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, করোনাভাইরাস পরিস্থিতিতে সরকারি ত্রাণ সহায়তার জন্য বরাদ্দ ১২টন জিআরের চাল হতে এক হাজার ৬৫ কেজি চাল গ্রাম পুলিশ বিপুল মিয়ার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা করা হয়েছে। চাল আত্মসাতের সঙ্গে কারা কারা জড়িত তা তদন্তে বেরিয়ে আসবে।

উলিপুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন বলেন, ‘অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

ইউএনও আব্দুল কাদের বলেন, ‘ এ বিষয়ে সংশ্লিষ্ট ট্যাগ কর্মকর্তা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। এ ঘটনায় যেই জড়িত থাক তদন্তে তা বেরিয়ে আসবে।’

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে