করোনায় এলজিইডির প্রধান কার্যালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তার মৃত্যু

পাবনা প্রতিনিধি
২৫ মে ২০২০, ০৬:০৯আপডেট : ২৫ মে ২০২০, ০৬:২৯

এলজিইডি ভবন (ছবি সংগৃহীত) করোনাভাইরাসে প্রাণ গেলো এলজিইডির প্রধান কার্যালয়ের এক হিসাবরক্ষণ কর্মকর্তার। রবিবার (২৩ মে) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ঢাকার মিরপুর-১২ নম্বরে বেসরকারি রিজেন্ট হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

মৃতের ঘনিষ্ঠজন ও পাবনা কলেজের সহকারী অধ্যাপক গোলাম নবী সানা এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া মৃত ব্যক্তির ভাগ্নে জানান, গত পাঁচ দিন আগে তার মামার করোনা শনাক্ত হয়। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আইসিইউতে নেওয়ার জন্য কর্তব্যরত চিকিৎসক মিরপুর-১২ নম্বরের রিজেন্ট হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ইফতারের আগে তিনি মারা যান।

তিনি আরও জানান, সরকারি অনুমতি সাপেক্ষে আঞ্জুমান মুফিদুল ইসলাম লাশের দাফন কাফনের দায়িত্ব নিয়েছে। নিয়ম মেনে তাকে পাবনা সদর উপজেলার মালিগাছা-মজিদপুর গোরস্থানে দাফন করা হবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
ট্যুরিস্ট হয়েও ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায় যেসব দেশে
ট্যুরিস্ট হয়েও ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায় যেসব দেশে
ব্রিকসে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে ‘নতুন তথ্য নেই’: ভারত
ব্রিকসে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে ‘নতুন তথ্য নেই’: ভারত
বিএনপি আমলের বদলি-পদোন্নতি নিয়ে আমার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান: আসিফ মাহমুদ 
বিএনপি আমলের বদলি-পদোন্নতি নিয়ে আমার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান: আসিফ মাহমুদ 
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি