পিরোজপুরে করোনা উপসর্গ নিয়ে মুন্সীগঞ্জ ফেরত যুবকের মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি
২৫ মে ২০২০, ১০:১০আপডেট : ২৫ মে ২০২০, ১০:১৭

করোনা ভাইরাস (ছবি: ইন্টারনেট) পিরোজপুরের নাজিরপুর উপজেলার গাওখালীতে করোনা উপসর্গ নিয়ে সাইফুল ইসলাম বাবু (২০) নামে মুন্সীগঞ্জ ফেরত এক যুবকের মুত্যু হয়েছে। তার বাড়ি জেলার দেউলবাড়ী-দোবরা ইউনিয়নের কর্নখালী গ্রামে। তিনি মুন্সীগঞ্জের একটি কাঠের গোলায় কাজ করতেন। রবিবার (২৩ মে) তিনি মারা যান বলে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাস্টার মো. ওয়ালী উল্লাহ নিশ্চিত করেছেন।

পরিবারের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান জানান, সাইফুল ইসলাম ১৪ মে বাড়ি আসেন। চার-পাঁচ দিন ধরে তার করোনার উপসর্গ জ্বর ও কাশি দেখা দিলে তিনি কাউকে না জানিয়ে গোপন রাখেন। তার শরীরের অবস্থার অবনতি হলে ২৩ মে ভোর রাতে তার ভগ্নিপতি চান মিয়া ও ভাই লিটনকে নিয়ে ট্রলারে করে খুলনার উদ্দেশে রওনা দেন। পথে ট্রলারে তার মৃত্যু হয়। এরপর তার লাশ স্বজনরা বাড়ি নিয়ে আসেন।

নাজিরপুরের বৈঠাকাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মাহিদুল ইসলাম ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে স্বাস্থ্যবিধি মেনে লাশের জানাজা ও দাফন করা হয়। পরে কয়েকটি বাড়িটি লকডাউন করা হয়। মারা যাওয়ার খবর চিকিৎসকদের জানাতে দেরি হয়েছে বলে তারা নমুনা নেয়নি। মঙ্গলবার স্বজনদের নমুনা চিকিৎসকরা নেবেন বলে জানিয়েছেন। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী