ঈদের দিন ফোনে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুর প্রতিনিধি
২৫ মে ২০২০, ২২:২৪আপডেট : ২৭ মে ২০২০, ২২:০৯

 

হত্যাকাণ্ডের শিকার রাব্বী বাবু গাজীপুরে পূর্ব শত্রুতার জের ধরে ঈদের দিন ফোনে ডেকে নিয়ে রাব্বী বাবু (২৬) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। নিহত রাব্বী মহানগরের দক্ষিণ চতর এলাকার আব্দুল মান্নানের ছেলে। সে এক সময় গাড়িচালক ও ভাঙারি ব্যবসার সঙ্গে জড়িত ছিল। সোমবার (২৫ মে) বেলা ১১টায় গাজীপুর মহানগরের দক্ষিণ চতর এলাকায় এ ঘটনা ঘটে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

এসআই রিয়াজ জানান, রাব্বী ঈদের নামাজ শেষে বাবার কবর জিয়ারত করতে গাজীপুর সিটি করপোরেশনের গোরস্থানে (কবরস্থানে) যান। পরে ফোন পেয়ে তিনি গাজীপুর মহানগরের শিমুলতলী বাজার সংলগ্ন দক্ষিণ চতর এলাকার স্বপ্ননীড় আবাসিক প্রকল্প এলাকায় যান। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুষ্কৃতিকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ কর্মকর্তা জানান, ধারণা করা হচ্ছে ভিকটিম এবং ঘাতক উভয়েই মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

নিহতের বোন মীম জানান, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। তখনও ভাই রাব্বির জ্ঞান ছিল। এসময় আহত রাব্বি তাকে জানায়, চাকমা বাবু তাকে সেখানে ফোনে ডেকে নিয়ে গিয়েছিল। পরে রাজ্জাক, সজীব, শুভ, চোরা বাবু, জাহিদ রিংকু, খায়রুলসহ কয়েকজন তাকে কুপিয়ে জখম করে ফেলে গেছে।

নিহতের অপর এক স্বজন নাম প্রকাশ না করার শর্তে জানান,  স্থানীয় ভাঙারি ব্যবসায়ী রাজ্জাকের কাছে দুই লাখ টাকা পাওনা ছিল রাব্বীর। প্রায় দুই বছর আগে ওই টাকা পরিশোধ না করায় রাব্বী প্রতিপক্ষ ভাঙারি ব্যবসায়ীর অনুসারী দুই জনকে মারধর করে। এ ঘটনায় রাব্বীকে আসামি করে গাজীপুর সদর থানায় একটি মামলাও করা হয়। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

জিএমপির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূইয়া জানান, পাওনা টাকা নিয়ে স্থানীয় একজনের সঙ্গে শত্রুতার তথ্য পাওয়া গেছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা, তা তদন্তের আগে বলা যাচ্ছে না।

 

/টিটি/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী