কোটালীপাড়ায় নিখোঁজের তিন মাস পর কাঠমিস্ত্রির লাশ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি
২৭ মে ২০২০, ০৪:৩২আপডেট : ২৭ মে ২০২০, ০৪:৩২

লাশ উদ্ধার গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিখোঁজের প্রায় তিন মাস পর মাটির নিচ থেকে এক কাঠমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম কমলেশ বাড়ৈ (৪৫)। এ ঘটনায় পুলিশ কমলেশের স্ত্রী সুবর্ণাসহ চার জনকে আটক করেছে। স্ত্রীর পরকিয়ার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে দাবি করেছে ওই কাঠমিস্ত্রির পরিবার।

মঙ্গলবার (২৬ মে) বিকালে উপজেলার কান্দি ইউনিয়নের তালপুকুরিয়া গ্রামের বিলের মধ্যে একটি মাছের ঘেরের পাড় থেকে মাটি চাপা দেওয়া অবস্থায় পুলিশ লাশটি উদ্ধার করে।

কমলেশ বাড়ৈর ভাই রবেণ বাড়ৈ দাবি করেন, কমলেশের  স্ত্রী সুবর্ণা বাড়ৈ (৪০) এর সঙ্গে প্রতিবেশী মাছের ঘের ব্যবসায়ী মম্মথ বাড়ৈর দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক চলে আসছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া ও মনোমালিন্য হতো। এ ঘটনায় এলাকায় একাধিকবার সালিশ বৈঠক করা হয়। কিন্তু, এতেও কোনও কাজ হয়নি। সুবর্ণা পরকীয়া প্রেমিকের মাধ্যমে কমলেশকে হত্যার পরিকল্পনা করে। গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কমলেশ নিখোঁজ হয়।

তিনি জানান, কমলেশের নিখোঁজের ঘটনায় গত ৩ মার্চ কোটালীপাড়া থানায় একটি জিডি করা হয়। জিডির সূত্রধরে পুলিশ তদন্তে নামে। গ্রামের বিভিন্ন জনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে।

এদিকে, মঙ্গলবার (২৬ মে) মন্মথের মাছের ঘেরপাড়ে গ্রামের বিপুল বাড়ৈ নামে এক লোক ঘাস কাটতে গিয়ে মাটি খুঁড়ে লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কমলেশের লাশ উদ্ধার করে।

রবেণ বাড়ৈ আরও দাবি করেন, সুবর্ণা  প্রেমিক মম্মথের সহযোগিতায় কমলেশকে হত্যা করে লাশ ঘের পাড়ে মাটি চাপা দিয়ে রাখে।

দোষীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান নিহতের ভাই রবেণ।

কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, ‘প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পরকীয়া প্রেমের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পরে। এ ঘটনায় জড়িত  কমলেশের স্ত্রী সুবর্ণা বাড়ৈ, সুবর্ণার পরকীয়া প্রেমিক মম্মথ বাড়ৈর ভাই কৃষ্ণ বাড়ৈ, সহযোগী বিষ্ণু বাড়ৈ ও মম্মথর বন্ধু কালু বাড়ৈকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের পর কমলেশের স্ত্রী সুবর্ণা কমলেশের লাশ শনাক্ত করেন। উদ্ধারকৃত লাশটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

ওসি আরও জানান, প্রধান অভিযুক্ত মম্মথ বাড়ৈকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।

 

/আইএ/টিএন/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম