বিভাগের ৮ জেলায় করোনা শনাক্ত ৮৪৮, রংপুরেই ৩৬০

রংপুর প্রতিনিধি
২৭ মে ২০২০, ১৬:৪১আপডেট : ২৭ মে ২০২০, ১৯:২৫

বিভাগের ৮ জেলায় করোনা শনাক্ত ৮৪৮, রংপুরেই ৩৬০

রংপুর বিভাগের আট জেলায় করোনা শনাক্তের সংখ্যা ৮৪৮ জনে দাঁড়িয়েছে। শীর্ষে রয়েছে রংপুর জেলা। রংপুরে আক্রান্তের সংখ্যা ৩৬০ জনে পৌঁছেছে। বুধবার (২৭ মে) পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১২ জন। রংপুর বিভাগীয় স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. আমিন আহাম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত রংপুর বিভাগের আট জেলায় হোম কোয়ারেন্টিনে পাঠানো রোগীর সংখ্যা ৩ হাজার ৬৫২ জন। এদের মধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে ২ হাজার ৫২ জনকে। গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে ৩০৩ জনকে। এর মধ্যে রংপুরে ৩৫, পঞ্চগড়ে ২০, নীলফামারীতে ৬৮, লালমনিরহাটে ১২, কুড়িগ্রামে ৭, ঠাকুরগায়ে ৩, দিনাজপুরে ৯২ এবং গাইবান্ধায় ৬২ জন। এছাড়াও রংপুর বিভাগের ৮ জেলায় কোভিট ১৯ আক্রান্ত ৮৩৮ জনকে আইসোলেশনে পাঠানো হয়েছে। এর মধ্যে রংপুরে ৩৫৬ জন, পঞ্চগড়ে ৫৫ জন, নীলফামারীতে ৯৪, লালমনিরহাটে ৩৩, কুড়িগ্রামে ৬০, ঠাকুরগায়ে ৬৩, দিনাজপুরে ১৪৭ এবং গাইবান্ধায় ৩০ জন; ছাড়পত্র দেওয়া হয়েছে ২৪৮জনকে।

এদিকে কোভিড ১৯ আক্রান্ত রোগীর শীর্ষে রয়েছে রংপুর। এখানে ৩৬০ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে পুলিশ ৫৬ জন, র‌্যাব ৬ জন, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ৩৮ জন , নার্স ও কর্মচারী ২৬ জন, হাসপাতালে কর্তব্যরত আনসার ও ভিডিপির সদস্য ২২ জন। এছাড়াও রংপুর রেঞ্জ রিজার্ভ পুলিশের এসপি মেনহাজুল ইসলামসহ তার পরিবারের ৭ জন আক্রান্ত হয়েছেন।

করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১২ জন মারা গেছেন। এদের মধ্যে রংপুরে পাঁচ জন, পঞ্চগড়ে একজন, নীলফামারীতে দুজন, দিনাজপুরে একজন এবং গাইবান্ধায় তিন জন মারা গেছেন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. আমিন আহাম্মেদ জানান, কোভিট ১৯ আক্রান্ত রোগীদের জন্য রংপুরে ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল চালু করা হয়েছে। এখানে দুইশ রোগীকে সর্বাধুনিক চিকিৎসা দেওয়া যাবে। বর্তমানে সেখানে ৩৫ রোগী চিকিৎসাধীন আছেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের