বিরামপুরে চোলাইমদ পানের ঘটনায় আরও ১ জনসহ মৃতের সংখ্যা ৯

হিলি প্রতিনিধি
২৮ মে ২০২০, ১৪:৫৩আপডেট : ২৮ মে ২০২০, ২০:৩০

মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে দিনাজপুরের বিরামপুরে চোলাই মদপানের ঘটনায় আব্দুল আলিম নামে আরও একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো নয় জনে। এছাড়াও হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ১৫ জন। বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হোমিও ওষুধ ব্যবসায়ী আব্দুল মান্নানের নাম উল্লেখ এবং অজ্ঞাত কয়েকজনকে আসামি করে বিরামপুর থানায় হত্যা মামলা দায়ের করেছে। ইতোমধ্যে আব্দুল মান্নানকে গ্রেফতার করা হয়েছে।

আব্দুল মান্নান বিরামপুর উপজেলার মাহমুদপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।

এর আগে, বুধবার ভোররাতে মাহমুদপুরে চোলাই মদ খেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। এরমধ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আট জন মারা যান।

আরও পড়ুন: বিরামপুরে চোলাই মদ পানে আরও ২ জনের মৃত্যু, মৃতের সংখ্যা ৮

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস