বিরামপুরে চোলাই মদ পানে আরও ২ জনের মৃত্যু, মৃতের সংখ্যা ৮

হিলি প্রতিনিধি
২৭ মে ২০২০, ২১:৫৬আপডেট : ২৭ মে ২০২০, ২২:৫৭



চোলাই মদ খেয়ে মারা যাওয়াদের মরদেহ দিনাজপুরের বিরামপুরে চোলাই মদ খেয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহেল রানা (৩২) ও মনো (৩৫) নামের আরও দু’জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ জনে। বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদি বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (২৭ মে) রাতে দিনাজপুর মেডিক্যাল ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহেল ও মনোর মৃত্যু হয়। মৃত দু’জনেই মাহমুদপুর এলাকার বাসিন্দা।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সোলাইমান হোসেন মেহেদি বাংলা ট্রিবিউনকে জানান, মারা যাওয়া ব্যক্তিরা অ্যালকোহল জাতীয় কোনও পানীয় পান করে অসুস্থ হওয়ার পর মারা যান। বিকাল পর্যন্ত এ ঘটনায় ছয় জনের মৃত্যু হলেও রাতে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই জনের মৃত্যু হয়। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো আট জনে।

স্থানীয়রা জানান, বুধবার ভোররাতে বিরামপুর উপজেলার মাহমুদপুরে চোলাই মদ পানের ঘটনা ঘটে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর ও রংপুর যাওয়ার পথে ছয় জনের মৃত্যু হয়। হাসপাতালে চিতিৎসাধীন অবস্থায় আরও দুই জনের মৃত্যু হলো। সোহেল ও মনো ছাড়াও মৃত অন্যরা হলো বিরামপুর পৌর শহরের হঠাৎপাড়া মহল্লার শফিকুল ইসলাম (৪০) ও তার স্ত্রী মঞ্জুয়ারা বেগম (৩২), শান্তিনগর গ্রামের আনো মন্ডলের ছেলে আব্দুল মতিন (২৭), মাহমুদপুর গ্রামের সুলতান আলীর ছেলে মহসিন আলী (৩৮), একই গ্রামের তোজাম আলীর ছেলে আজিজুল ইসলাম (৩৩), ইসলামপাড়া গ্রামের তাপস রায়ের ছেলে অমৃত রায় (৩০)। গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও তিন জন, তাদের অবস্থাও আশঙ্কাজনক।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি