স্পিরিট পানে ২ জনের মৃত্যু, বাকি ২ জনকে খুঁজছে পুলিশ

বগুড়া প্রতিনিধি
২৮ মে ২০২০, ১৬:১৮আপডেট : ২৮ মে ২০২০, ১৬:১৯

স্পিরিট পানে ২ জনের মৃত্যু, বাকি ২ জনকে খুঁজছে পুলিশ

বগুড়ার ধুনটে রেকটিফায়েড স্পিরিট পান করে চার জনের মধ্যে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। তদন্তের স্বার্থে বাকি দুজনকে খুঁজছে পুলিশ। বুধবার (২৭ মে) দুপুরে চার জন একসঙ্গে পার্শ্ববর্তী সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী বাজারে গিয়ে স্পিরিট পান করে। রাতে নিজ বাড়িতে ফিরে একজন ও অপরজন ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা যায়। তবে বাকি দুজনকে খুঁজে পাচ্ছে না পুলিশ।

বৃহস্পতিবার (২৮ মে) ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, বিষাক্ত স্পিরিট পানে একজন বাড়িতে ও অন্যজন হাসপাতালে মারা গেছে। তাদের লাশ মর্গে পাঠানো হয়েছে। অসুস্থ দুজনকে খোঁজা হচ্ছে। তারা কোন দোকান থেকে স্পিরিট কিনেছিল, তা তদন্ত করে দেখা হবে।

মৃতরা হলো- ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ঈশ্বরঘাট গ্রামের আবদুল্লাহর ছেলে কসাই আল আমিন (২৮) ও একই গ্রামের আজিজার রহমানের ছেলে গাড়ি চালক আবদুল আলিম (৩০)।

অসুস্থরা হলো- একই গ্রামের মোজাম্মেল হকের ছেলে লালন মিয়া (৩২) ও মৃত মেজাদ প্রামাণিকের ছেলে রেজাউল করিম (২৯)।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, এই চার জন বুধবার দুপুরে পার্শ্ববর্তী সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী বাজারে যায়। সেখানে স্পিরিট পান করে বিকালে নিজ নিজ বাড়ি ফেরে। এরপর তারা অসুস্থ হয়ে পড়ে। আল আমিন রাতে নিজ বাড়িতেই মারা যায়। আলিমকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করলে বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে মারা যায়। তবে লালন ও রেজাউল কোথায় চিকিৎসা নিচ্ছে বা তাদের শরীরের অবস্থা কেমন তা জানা যায়নি। তারা আত্মগোপনে চলে গেছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে