সুন্দরবনে পথ হারিয়ে গাছের ডালে রাত কাটালো ৬ কিশোর

বাগেরহাট প্রতিনিধি
২৮ মে ২০২০, ১৮:০৬আপডেট : ২৮ মে ২০২০, ২০:২০

সুন্দরবনে পথ হারিয়ে গাছের ডালে রাত কাটালো ৬ কিশোর সুন্দরবনে ঘুরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে হারিয়ে যাওয়া ছয় কিশোরকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ মে) ভোর রাতে সুন্দরবনের ধানসাগর এলাকায় মাইকিং করে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া কিশোররা হলো- ইমরান খলিফা, মাইনুল ইসলাম, আব্দুর রহিম, জয়, সাইমন খলিফা ও জুবায়ের খলিফা।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ এস কে আবু সাইয়েদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের স্কুল ও মাদ্রাসা পড়ুয়া ছয় কিশোর বুধবার সকালে পূর্ব সুন্দরবনের ধানসাগর ফরেস্ট স্টেশন সংলগ্ন এলাকায় ঘুরতে যায়। বনের ভিতরে প্রায় পাঁচ কিলোমিটার চলে যাওয়ার পর সন্ধ্যা ঘনিয়ে এলে তারা ফিরে আসার পথ হারিয়ে ফেলে। এ সময় ঝড় শুরু হলে তারা ভয় পেয়ে যায়। পরে তাদের একজন রাত ১০টার দিকে ৯৯৯ নম্বরে ফোন দিলে শরণখোলা থানা পুলিশ তাদের ব্যাপারে অবগত হয়। ধানসাগর নৌ-পুলিশকে সঙ্গে নিয়ে শরণখোলা থানার অফিসার ইনচার্জ এস কে আবু সাইয়িদের নেতৃত্বে রাত ১১টার দিকে উদ্ধার অভিযান শুরু হয়। সারা রাত চেষ্টা করে সুন্দরী গাছের ওপর থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী