বিশ্ব অভিবাসী দিবস: ১৬০টি দেশে বাংলাদেশি কর্মী এক কোটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০১৫, ১২:২০আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৫, ১২:২০

youth_migration_hpবর্তমানে বিশ্বের ১৬০টি দেশে বাংলাদেশের প্রায় এক কোটি কর্মী কর্মরত আছেন। প্রতিবছর গড়ে প্রায় পাঁচ লাখ কর্মীর বৈদেশিক কর্মসংস্থান হচ্ছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি এই তথ্য জানান।

শুক্রবার ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান। অভিবাসী কর্মীদের মর্যাদা ও অধিকার সমুন্নত রাখার প্রয়াসে প্রতিবছর ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়। ‘বিশ্বময় অভিবাসন, সমৃদ্ধ দেশ, উৎসবের জীবন’ এ প্রতিপাদ্য নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও দিবসটি যথাযথভাবে পালন করা হচ্ছে।

আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ‘দেশের অর্থনৈতিক ভিত্তি সুদৃঢ় করার প্রত্যয়ে অভিবাসী কর্মীরা যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, সে অনবদ্য অবদানকে মূল্যায়ন করাই এ দিবস পালনের উদ্দেশ্য। আমরা অবৈধ অভিবাসন বন্ধ করেছি এবং বাংলাদেশ থেকে আর কোনও কর্মী অবৈধভাবে বিদেশ যেতে পারবে না।’

দিবসটি উপলক্ষে টেলিভিশনে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার ও জাতীয় দৈনিকগুলোতে ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে। এছাড়া সরকারি ও বেসরকারি উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, বিশেষ সুভ্যেনির প্রকাশ, বিতর্ক প্রতিযোগিতা, অভিবাসন মেলা, ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রবাসী কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়সহ বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

জেলা প্রশাসনের মাধমে দেশের সব জেলা ও উপজেলায় এবং বিদেশে অবস্থিত দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের অংশগ্রহণে এ দিবসটি জাতীয় ও আন্তর্জাতিকভাবে উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের