সুন্দরবনের করমজলে ৫২টি ডিম দিয়েছে কুমির ‘জুলিয়েট’

বাগেরহাট প্রতিনিধি
৩০ মে ২০২০, ০৫:২৪ আপডেট : ৩০ মে ২০২০, ০৫:৪৩

কুমির জুলিয়েটের ডিম সুন্দরবনের করমজলের বন্য প্রজনন কেন্দ্রে একটি কুমির ৫২টি ডিম পেড়েছে। শুক্রবার (২৯ মে) সকালে প্রজনন কেন্দ্রের পুকুর পাড়ে কুমির ‘জুলিয়েট’ এই ডিম পাড়ে। এ নিয়ে জুলিয়েট ডিম দিলো মোট ১৫ বার। বাগেরহাটের করমজল বন্য প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‘বাচ্চা ফুটানোর জন্য ৫২টি ডিমের মধ্যে ১৪টি জুলিয়েটের বাসায় রাখা হয়েছে। আর বাকি ২৬টি ডিম পুরনো ইনকিউবেটরে (বাচ্চা ফুটানোর কৃত্রিম পদ্ধতি) এবং ১২টি নতুন ইনকিউবেটরে রাখা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘করমজলের বন্য প্রজনন কেন্দ্রে ছোট-বড় মিলিয়ে ১৯৫টি কুমির রয়েছে। এর মধ্যে জুলিয়েট ও পিলপিল নামে দুটি মা কুমির এবং রোমিও নামে একটি পুরুষ কুমির দিয়ে করমজলের কুমির প্রজনন কেন্দ্রে বাচ্চা ফুটানোর কার্যক্রম চালু করা হয়।’

বিলুপ্তপ্রায় নোনা পানির কুমিরের প্রজনন বৃদ্ধি এবং তা সংরক্ষণের জন্য ২০০২ সালে বাগেরহাটের পূর্ব সুন্দরবনের করমজল পর্যটনকেন্দ্রে বন বিভাগের উদ্যোগে গড়ে তোলা হয় দেশের একমাত্র সরকারি এ কুমির প্রজনন কেন্দ্রটি। বায়োডাইভারসিটি কনজারভেশন প্রকল্পের আওতায় ৩২ লাখ টাকা ব্যয়ে ৮ একর জায়গার ওপর গড়ে তোলা হয় কেন্দ্রটি। শুরুতেই জেলেদের জালে ধরা পড়া কুমির দিয়ে কেন্দ্রের কার্যক্রম শুরু হয়। বর্তমানে কেন্দ্রটিতে বিভিন্ন বয়সের ১৯৫টি কুমির রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেন বারবার শিক্ষকরা রাজপথে নামেন?
কেন বারবার শিক্ষকরা রাজপথে নামেন?
অপরাজিত থাকার রেকর্ডে স্পেনের সামনে এখন কারা?
অপরাজিত থাকার রেকর্ডে স্পেনের সামনে এখন কারা?
আজ বৃষ্টির সম্ভাবনা কম, কেমন থাকবে তাপমাত্রা?
আজ বৃষ্টির সম্ভাবনা কম, কেমন থাকবে তাপমাত্রা?
‘শিষ্টাচার শেখার ক্ষেত্রে আমার শিক্ষকদের ভূমিকা ছিল অগ্রগণ্য’
‘শিষ্টাচার শেখার ক্ষেত্রে আমার শিক্ষকদের ভূমিকা ছিল অগ্রগণ্য’
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন গ্রেফতার
লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন গ্রেফতার