লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০২৬, ১৩:২১ আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ১৩:২১

রাজধানীর লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী শারমিন সুলতানা সর্মিকে (৪৪) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (০৩ অক্টোবর) রাতে লালবাগ থানা এলাকার ১৩৮/১৭, লালবাগ রোডের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে একটি পুরোনো মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ থানার ওসি জামিল আহমেদ।

শারমিন সুলতানা সর্মি ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির সম্পাদক এবং যুব মহিলা লীগের ২০১৭-২২ মেয়াদের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, পুরোনো একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

লালবাগ থানার ওসি বলেন, গতরাতে তার লালবাগের বাসা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ছাত্রলীগের বড় নেত্রী ছিলেন। পরে আওয়ামী লীগে যোগ দেন।

শারমিন সুলতানা সর্মির স্বামী ড. মো. শাহাদাত হোসেন নিপু বাংলা একাডেমির পরিচালক হিসেবে কর্মরত। তিনি একসময় বৃহত্তর লালবাগ থানা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন বলেও জানা গেছে।

/আইএ/আইএএম/
সম্পর্কিত
আ.লীগের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
হোটেলে আগুন, গ্রেফতার আ.লীগের ৭ নেতাকর্মীর সম্পৃক্ততা পাওয়া যায়নি
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
সর্বশেষ খবর
মানবতাবিরোধী অপরাধে ইনুর কারাদণ্ডাদেশ বৃদ্ধি চেয়ে চলতি সপ্তাহে আপিল
মানবতাবিরোধী অপরাধে ইনুর কারাদণ্ডাদেশ বৃদ্ধি চেয়ে চলতি সপ্তাহে আপিল
হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ‘গালপোড়া রঞ্জু’ গ্রেফতার
হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ‘গালপোড়া রঞ্জু’ গ্রেফতার
বিশ্বখ্যাত থাইল্যান্ডের এই সমুদ্রসৈকতে সাঁতার কাটা নিষিদ্ধ, জানুন কারণ
বিশ্বখ্যাত থাইল্যান্ডের এই সমুদ্রসৈকতে সাঁতার কাটা নিষিদ্ধ, জানুন কারণ
রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার
আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার
‘চেয়ারম্যান-মেম্বার পদে মনোনয়ন দেওয়া হবে, আর কেউ নির্বাচনে দাঁড়ানোর চেষ্টা করবেন না’
‘চেয়ারম্যান-মেম্বার পদে মনোনয়ন দেওয়া হবে, আর কেউ নির্বাচনে দাঁড়ানোর চেষ্টা করবেন না’