করোনা পজিটিভ শুনে রোগীর পলায়ন, পথে পথে বসানো হলো চেকপোস্ট

হিলি প্রতিনিধি
৩০ মে ২০২০, ১৮:৫৭আপডেট : ৩০ মে ২০২০, ১৯:৪৯

করোনা পজিটিভ শুনে রোগীর পলায়ন, পথে পথে বসানো হলো চেকপোস্ট

দিনাজপুরের বিরামপুরে করোনা পজিটিভ শনাক্তের খবর পেয়ে আইসোলেশন কেন্দ্র থেকে রুহুল আমিন (১৮) নামের এক যুবক পালিয়েছে। শুক্রবার (২৯ মে) রাতে সে একইর উচ্চ বিদ্যালয়ের আইসোলেশন কেন্দ্র থেকে পালিয়ে যায়। রুহুল আমিন বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের একইর গ্রামের রেজাউল ইসলামের ছেলে। সে গাজীপুরের একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতো।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী এসব তথ্য জানান।

তিনি বলেন, রুহুল আমিন গত পাঁচ দিন আগে গাজীপুর থেকে জ্বর নিয়ে নিজ বাড়িতে আসে। বিষয়টি জানতে পেরে স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা টিম রুহুল আমিনের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য প্রেরণ করে। করোনা উপসর্গ থাকায় রুহুল আমিনকে জোতবানী ইউনিয়নের আইসোলেশন কেন্দ্র একইর উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছিল। শুক্রবার রাতে তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্তের রিপোর্ট আসে। এরপর স্বাস্থ্য কমপ্লেক্স এবং পুলিশের একটি দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নিয়ে একইর স্কুল থেকে রুহুল আমিনকে বিরামপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসার জন্য যায়। এসময় রুহুল আমিন করোনা শনাক্তের খবর শুনে টয়লেটে যাওয়ার কথা বলে স্কুলের দেয়াল টপকে সেখান থেকে পালিয়ে যায়।
বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, ঘটনার পর একইর এলাকাসহ বিরামপুরের প্রতিটি প্রবেশ পথে চেকপোস্ট বসানো হয়েছে। রুহুল আমিনকে খুঁজে পেতে তার বাবাকে নিয়ে রাত থেকে সম্ভাব্য সব স্থানে অভিযান চালানো হচ্ছে।

/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক