সোনাইমুড়ী থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ২

নোয়াখালী প্রতিনিধি
৩০ মে ২০২০, ১৯:০৬আপডেট : ৩০ মে ২০২০, ১৯:০৮

সোনাইমুড়ী থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ২

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ২নং নদনা ইউনিয়নের উত্তর শাকতলা থেকে শুক্রবার গভীর রাতে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দুজনকে আটক করেছে পুলিশ। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী একই এলাকার মো. সাব্বিরের রান্নাঘরে একটি চটের বস্তায় মোড়ানো অবস্থায় তিনটি দেশীয় তৈরি বন্দুক, একটি এলজি, ১২ বোর কার্তুজ লোডেড অবস্থায় একটি বন্দুক, পাঁচটি চাইনিজ কুড়াল, একটি তলোয়ার, ৯টি কিরিচ, দুটি বড় ছুরি, ছয়টি রামদা ও একটি ধামা উদ্ধার করা হয়।

আটকরা হলো- উত্তর কালুয়াই গ্রামের মৃত সোলায়মানের ছেলে আবু ইউসুফ জাবেদ (২০) ও উত্তর শাকতলা গ্রামের মো. জাফর উল্যার ছেলে মো. সাব্বির (২২)।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সামাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে উপজেলার ২নং নদনা ইউনিয়নের উত্তর শাকতলা থেকে মো. জাবেদ ও মো. সাব্বিরকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী অস্ত্রগুলো উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে যুবলীগের সাবেক সভাপতি মো. ইউসুফকে হত্যাচেষ্টা ও পুলিশের গাড়ি ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ