পৌর মেয়র ও পরিবারের চার সদস্যসহ নতুন করে করোনায় আক্রান্ত ২৬

কক্সবাজার প্রতিনিধি
৩০ মে ২০২০, ২১:৫২আপডেট : ৩০ মে ২০২০, ২১:৫৪

কক্সবাজার

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বর্তমান পৌর মেয়র মুজিবুর রহমান ও তার পরিবারের চার সদস্যসহ জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৬ জন। মেয়রের ব্যক্তিগত প্রেস সচিব আহসান সুমন জানান, মেয়র মুজিব ও তার স্ত্রী, মেয়রের জেঠাত ভাই এবং জেঠাত ভাইয়ের স্ত্রীও করোনা আক্রান্ত। সুস্থতার জন্য পৌরবাসীসহ সবার কাছে দোয়া চেয়েছেন মেয়র।

শনিবার (৩০ মে) কক্সবাজার মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষা করা নমুনা থেকে নতুন করে আত্রান্তের এই তথ্য জানা গেছে।

আরও জানা যায়, নতুন শনাক্তের মধ্যে কক্সবাজার সদর উপজেলায় সর্বোচ্চ সংখ্যক ২১ জন আক্রান্ত রয়েছেন। এছাড়া রামু উপজেলার একজন, চকরিয়া উপজেলার একজন, লোহাগাড়ার রয়েছে একজন।

গত ৫৯ দিনে মোট ৬৪৬৫ জন সন্দেহভাজন রোগীর করোনা ভাইরাস টেস্ট করা হয় কক্সবাজার মেডিক্যাল কলেজে স্থাপিত ল্যাবে। তার মধ্যে ৭১৫ জনের রিপোর্ট পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে মহেশখালীতে ৩১ জন, টেকনাফে ২০ জন, উখিয়ায় ৮৬ জন, রামু ২২ জন, চকরিয়ায় ১৫৭ জন, কক্সবাজার সদরে ২৫৩ জন, কুতুবদিয়ায় ২ জন এবং পেকুয়ায় ৩৭ জন রয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে ৩০ জন রোহিঙ্গা। অন্যান্যরা কক্সবাজার জেলার নিকটবর্তী বান্দরবান জেলার বাসিন্দা এবং চট্টগ্রামের সীতাকুঞ্জ, লোহাগাড়া ও সাতকানিয়ার বাসিন্দা।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম